লন্ডনের ট্র্যাকে নতুন ইতিহাস গড়লেন উসেন বোল্ট। ১০০ মিটারের মতো পরপর দুটি অলিম্পিকে ২০০ মিটারেও সোনা জিতলেন তিনি। বোল্টের এই বিরল কৃতিত্বের সঙ্গেই পুরুষদের ২০০ মিটারের ৩ টি পদকই গিয়ে পড়ল জামাইকার ঝুলিতে।