বিগত কয়েকদিন ধরে চলা 'খান' বিতর্কে এবার মুখ খুললেন ক্ষুব্ধ শাহরুখ খান। মঙ্গলবার সাংবাদিক সম্মেলনে জানালেন, "আমি এই বিতর্কের কোনও ভিত্তিই খুঁজে পাচ্ছি না। দুর্ভাগ্যবশত আমি প্রবন্ধে যা লিখেছিলাম সেটাই বাস্তবে ঘটল। যারা এই প্রবন্ধটা পড়েননি তাঁরা অন্ধের মতো এমন কিছু মানুষের কথার ওপর ভরসা করছেন যাঁরাও প্রকৃতপক্ষে জানেন না আমি প্রবন্ধে ঠিক কী লিখেছিলাম। ভারতীয় হয়ে আমি গর্বিত"।