আমরি অগ্নিকাণ্ডের আতঙ্ক ফিরে এল কলকাতায়। জগত্ সিনেমার পাশে সূর্য সেন মার্কেটে আগুন লেগে আটজনের মৃত্যু হয়েছে। তবে অসমর্থিত সূত্রে খবর ১১ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আজ ভোররাতে বহুতল মার্কেট থেকে আগুনের শিখা দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই আগুন মার্কেটের ভিতর ছড়িয়ে পড়ে। তারপরই তা বদলে যায় মৃত্যুকূপে। দমকলের ২৫ ইঞ্জিন ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।