জঙ্গি নাশকতার আতঙ্ক লন্ডনে
আরও একবার জঙ্গি নাশকতার আতঙ্ক গ্রাস করল লন্ডনকে। গতকাল দক্ষিণ-পূর্ব লন্ডনের উলউইচ সেনাছাউনির কাছে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে দেওয়া হয় এক ব্যক্তির। সঙ্গে সঙ্গেই অবশ্য হামলাকারীদের ঘিরে ফেলে পুলিস। পুলিসের গুলিতে জখম হয়েছে দুই আক্রমণকারী।