অশান্ত গাজায় হিলারি

Update: November 20, 2012 19:03 IST

গাজায় শান্তি ফেরানোর উদ্যোগে মার্কিন বিদেশ সচিব হিলারি রডহ্যাম ক্লিন্টন মঙ্গলবারই মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন। ইজরায়েলি হানায় গাজায় রক্তক্ষরণের সপ্তমদিনে হিলারির সফরকে গুরুত্ব দিচ্ছে সব মহল। খবরে প্রকাশ প্রেসিডেন্ট বারাক ওবামার নির্দেশে মধ্যপ্রাচ্য সফরে যাচ্ছেন হিলারি। হোয়াইট হাউস সূত্রের খবর ইতিমধ্যেই মধ্যপ্রাচের উদ্দেশে যাত্রা করেছেন মিসেস ক্লিন্টন। এই মধ্যপ্রাচ্য সফরে হিলারি ইজরাইল, প্যালেস্তাইন ও মিশরের নেতাদের সঙ্গে জরুরি বৈঠকে বসবেন। এরপর জেরুজালেমে ইজরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও রামাল্লায় ফিলিস্তিনি নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন হিলারি। সব শেষে তিনি যাবেন কায়রোয়।

গাজায় হিংসা থামাতে মরিয়া ওবামা চাইছেন হিলারির অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাজিমাত করতে। তবে এতে শান্তি ফিরবে কি না এমন কিছু আশা প্রায় কেউই করছেন না। এদিকে, যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব বান কে মুন। সপ্তম দিনের মতো গাজায় ইজরায়েলি হামলা অব্যাহত রয়েছে। মঙ্গলবারও ইসরায়েল গাজায় বিমান হামলা চালিয়েছে। সরকারিভাবে ১১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে বেশিরভাগই নারী, শিশু ও সাধারণ মানুষ।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।