হাতের নাগালে এল আইফোন ফাইভ

Update: September 13, 2012 08:27 IST

সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে আত্মপ্রকাশ করল আইফোন ফাইভ। বুধবার গভীর রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকোয় এক অনুষ্ঠানে আইফোনের এই নতুন মডেলকে তুলে ধরলেন অ্যাপল সংস্থার সিইও টিম কুক। আগামী শুক্রবার থেকেই বাজারে মিলবে অত্যাধুনিক প্রযুক্তির এই স্মার্টফোন। আইফোন ফাইভের বাজারদর ধার্য হয়েছে ১৯৯ মার্কিন ডলার।

গত বছরের রিপোর্ট বলছে অ্যাপেলের ঠিক আগের সংষ্করণের মোবাইল মডেল, আইফোন ফোর-এস, মুক্তি পাওয়ার প্রথম তিনদিনের বিক্রিই প্রায় চার মিলিয়ন ছুঁয়েছিল। সেই কারণেই, চাহিদা অনুযায়ী যোগান থাকলে, এবছর একসপ্তাহের মধ্যেই ১০ মিলিয়ন মডেল বিক্রি হতে পারে বলে অনুমান বিশ্লেষকদের। তাঁদের এই ধারণা সত্যি হলে সেপ্টেম্বর কোয়ার্টারে আইফোনের বিক্রি ২৬ মিলিয়নে পৌঁছবে যা ওয়াল স্ট্রিটের অন্যান্য বছরের গড় বিক্রি ২২ থেকে ২৩ মিলিয়ন ছাড়িয়ে যাবে।
প্রসঙ্গত, গত বছর অক্টোবরের ৪ তারিখ আত্মপ্রকাশ করে ফোর এস। ঠিক তার পরের দিন, অক্টোবরের ৫-এ আধ খাওয়া আপেল ফেলে চিরতরে চলে যান ম্যাক-এর স্রষ্টা স্টিভ জোব্‌স।





Post Your Comment

Total Comments:1

Ato kom dam? Biswas hocche na.

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।