পাকিস্তানে বসেই ওবামাকে হত্যার নির্দেশ দিয়েছিলেন ওসামা

Update: May 1, 2012 18:10 IST

পাকিস্তানে অ্যাবোটাবাদের বাড়িতে বসেই সংগঠনের কর্মী-সদস্যদের নিয়মিত হামলার পরিকল্পনার নির্দেশ দিতেন ওসামা বিন লাদেন। এমনকী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও আমেরিকার সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি`র ডিরেক্টর ডেভিড পেট্রাসও ছিলেন লাদেনের কালো তালিকায়।

মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নিহত আল কায়েদা সুপ্রিমোর অ্যাবোটাবাদের বাড়ি থেকে বেশ কিছু কম্পিউটার ও হার্ড ড্রাইভ উদ্ধার করে মার্কিন নেভি সিল। ওই কম্পিউটারগুলিতে অতীত বা ভবিষ্যতের কোনও হামলার ছক না পাওয়া গেলেও, ওসামার পরিকল্পনার স্তরে থাকা বেশ কিছু হামলার নির্দেশ পাওয়া গিয়েছে। সেই হামলাগুলির মধ্যে ওবামা ও পেট্রাসকে হত্যার নির্দেশের পাশাপাশি ছিল, কয়েকটি ট্যাঙ্কারে হামলা, ৯/১১ হামলার ১০ বছর পূর্তিতে আমেরিকার কোনও জনবহুল এলাকায় বিস্ফোরণ ইত্যাদি । তবে এই হামলাগুলোর পরিকল্পনা নিয়ে বিস্তারিত কিছু পাওয়া যায়নি।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।