রক্তস্নাত সিরিয়া, ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ছাড়াল ২০০

Update: July 13, 2012 12:50 IST

সেনা-বিদ্রোহী সংঘর্ষে সিরিয়ায় মৃত্যু মিছিল অব্যাহত। হামা প্রদেশে সেনাবাহিনীর হামলায় নতুন করে ১৫০-রও বেশি মানুষের মৃত্যুর খবর মিলেছে। যদিও সিরিয়ার বিদ্রোহী নেতা আবু মহম্মদের অভিযোগ, সেনাবাহিনীর হামলায় ২০০-র বেশি মানুষের মৃত্যু হয়েছে। সিরিয়ায় নিযুক্ত আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের পর্যবেক্ষকরা ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, প্রথমে ট্রেইসিমা শহরের অদূরে লাগাতার বোমাবর্ষণ শুরু করে সেনাবাহিনী। হেলিকপ্টার, রকেটলঞ্চার এবং ট্যাঙ্ক নিয়ে একযোগে আক্রমণ চালানো হয়। গতকাল দুপুর দেড়টা থেকে শুরু হয় আক্রমণ। শেষ হয় রাত সাড়ে এগারোটায়। হামলায় নিহতদের মধ্যে তিরিশজন গ্রামবাসীর দেহ উদ্ধার হয়েছে। ৩ সেনা জওয়ানের মৃত্যুর খবর মিলেছে। সিরিয়ার গণহত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ওয়াশিংটনে জরুরি বৈঠক সেরেছেন আমেরিকা ও রাশিয়ার উচ্চ পদস্থ দুই সেনাকর্তা।






Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।