ক্রিস্টমাস ইন ওয়াশিংটন কনসার্টে সপরিবারে ওবামা

Update: December 11, 2012 10:43 IST

বড়দিনের আনন্দে মেতেছে গোটা মার্কিন মুলুক। আম আদমির সঙ্গে আনন্দে মেতেছে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার পরিবারও। রবিবার অংশ নেন সপরিবার ওবামা। নানা কারণে যারা বড়দিনের আন্দন্দে সামিল হতে পারবেন না, তাদের জন্য প্রার্থনা করেন মার্কিন প্রেসিডেন্ট।

প্রতিবছরের মতো এবারও জাকজমকের সঙ্গে অনুষ্ঠিত হল ক্রিস্টমাস ইন ওয়াশিংটন কনসার্ট। ন্যাশানাল চিলড্রেন্স মেডিক্যাল সেন্টারের অর্থ সাহায্যের জন্য প্রতিবছর এই কনসার্ট অনুষ্ঠিত হয়। কিন্তু এবারের কনসার্ট ছিল ব্যতিক্রমী। কনসার্টে অংশ নেন একদা মার্কিন বিরোধী দক্ষিণ কোরিয়ার র‌‌‌্যাপার সাই (PSY)। যদিও সম্প্রতি মার্কিন বিরোধীতার জন্য দুঃখপ্রকাশ করেছেন তিনি।

রবিবারের এই কনসার্টে হাজির ছিলেন ফার্স্ট লেডি মিসেল ওবামা সহ প্রেসিডেন্টের দুই কন্যা সাসা আর মালিয়া। নানা কারণে যাঁরা বড়দিনের আন্দন্দে সামিল হতে পারবেন না, তাদের জন্য প্রার্থনা করেন মার্কিন প্রেসিডেন্ট। 

রবিবারের অনুষ্ঠিত এই কনসার্ট পরে সম্প্রচারিত হবে মার্টিন টেলিভিশনে।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।