স্বাধীনতা দিবসে সুনীতার উপহার

Update: August 15, 2012 13:27 IST

আজ পঁয়ষট্টি পূর্ণ করল স্বাধীনতা। বিভিন্ন দেশের পাশাপাশি, বিশ্বের বাইরে থেকেও ভারতবাসীর জন্য এসেছে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা। মহাকাশে আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে পিতৃভূমির বাসিন্দাদের ১৫ অগাস্টের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নভোশ্চর সুনীতা উইলিয়ামস। পাঠিয়েছেন বিশেষ উপহার।  

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আন্তর্জাতিক স্পেস স্টেশনেও টাঙানো হয়েছে ভারতের পতাকা। তার সামনে দাঁড়িয়েই পিতৃভূমির বাসিন্দাদের স্বাধীনতার শুভেচ্ছা জানালেন সুনীতা উইলিয়ামস। "এ এক বিরল দৃশ্য। পৃথিবীর কক্ষপথে উপগ্রহের মতো ঘুরছে আন্তর্জাতিক স্পেস স্টেশন। স্পেস স্টেশনের জানলা দিয়ে দৃশ্যমান মেঘে ঢাকা চোদ্দই অগাস্টের পৃথিবী। " সুনীতা ঘুরিয়ে দেখালেন স্পেস স্টেশন।

সুনীতা উইলিয়ামসের সঙ্গে এভাবেই শেষ হল স্পেস স্টেশনের সফর। স্বাধীনতা দিবসে পিতৃভূমির বাসিন্দাদের মার্কিন নভোশ্চরের উপহার।






Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।