ডেভিড হেডলির প্রত্যর্পণ সম্ভবনা খারিজ ওয়াশিংটনে

Update: January 23, 2013 12:41 IST

মুম্বই হামলায় জড়িত লস্কর জঙ্গি ডেভিড কোলম্যান হেডলিকে এখনই হাতে পাচ্ছে না দিল্লি। হেডলির প্রত্যর্পণের সম্ভাবনা খারিজ করে দিয়েছে ওয়াশিংটন। তদন্তে মার্কিন প্রশাসনকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছে হেডলি।

আমেরিকায় থেকে অন্য দেশের বিচার প্রক্রিয়ায় উপস্থিত হতেও তার আপত্তি নেই। হেডলিকে জেরা করে অন্যান্য জঙ্গি সংগঠন সম্পর্কে আরও তথ্য হাতে পেতে চায় আমেরিকা। এই অবস্থায় শিকাগোর আদালতে ভারতে হেডলির প্রত্যর্পণের সম্ভাবনা খারিজ করে দিয়েছেন মার্কিন অ্যাটর্নি জেনারেল। ভারতীয় গোয়েন্দারা আগেই হেডলিকে আমেরিকায় গিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন বলে আদালতকে জানিয়েছেন তিনি।

তদন্তে সহযোগিতা করায় মার্কিন প্রশাসন হেডলির মৃত্যুদণ্ড চায় না বলেও আদালতে জানিয়েছেন সে দেশের অ্যাটর্নি জেনারেল।    

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।