তাপপ্রবাহে ধ্বস্ত আমেরিকা

Update: July 10, 2012 11:42 IST

তীব্র গরমে আমেরিকায় কমপক্ষে ২৪ জনের মৃত্যু হল। তাপপ্রবাহের কবলে দেশের পূর্ব ও মধ্যভাগ। তবে, আবহাওয়াবিদরা আশার কথা শুনিয়েছেন। কানাডা সীমান্ত দিয়ে ঠাণ্ডা হাওয়া ঢুকতে শুরু করায় পরিস্থিতির উন্নতি হবে বলে পূর্বাভাস দিয়েছেন তাঁরা।

আইওয়া থেকে পূর্ব উপকূল। মার্কিন মুলুকের বিস্তীর্ণ অংশ এখন তীব্র তাপপ্রবাহের কবলে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। রেকর্ড গরমে ইতিমধ্যেই বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। ইন্ডিয়ানার গ্রিনফিল্ডে গাড়ির ভিতর মারা গেছে ৪ মাসের একটি শিশু। ওয়াশিংটন, নিউইয়র্ক, ফিলাডেলফিয়ার মতো বড় শহরগুলিতে জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। নাওয়া-খাওয়া ভুলে রাতদিন কাজ করছেন এসি মেশিন সারাইয়ের সঙ্গে যুক্ত কর্মীরা।

তবে, আশার কথা শুনিয়েছেন আবহাওয়াবিদরা। কানাডা সীমান্ত দিয়ে আমেরিকার উত্তর ভাগে ঢুকতে শুরু করেছে ঠাণ্ডা হাওয়া। এই বাতাস পূর্ব উপকূলে পৌঁছলে গরম থেকে স্বস্তি মিলবে। নামবে বৃষ্টি। এমনই পূর্বাভাস মার্কিন আবহাওয়া দফতরের।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।