যুদ্ধবাজের মতো আচরণ করছে ভারত: হিনা রব্বানি

Update: January 16, 2013 11:54 IST

নিয়ন্ত্রণ রেখায় দুই ভারতীয় সেনার নৃশংস হত্যার পর পাল্টা চাপের রাস্তায় পাকিস্তান। চাপে পড়ে দিল্লির বিরুদ্ধে যুদ্ধবাজের মতো আচরণের অভিযোগ করেছেন পাক বিদেশমন্ত্রী হিনা রব্বানি খার। নিউইয়র্কে তাঁর মন্তব্য, দিল্লির সঙ্গে আলোচনার মাধ্যমেই সমস্যা মেটাতে চায় ইসলামাবাদ। নিউ ইয়র্কে এশিয়া সোসাইটিতে এই মন্তব্য করেন খার। চলতি মাসে দুই ভারতীয় সেনাকে নৃশংস হত্যা অস্বীকার করে তিনি বলেন তদন্তে হত্যার কোনও প্রমাণ পাওয়া যায়নি।

এ বিষয়ে ইতিমধ্যেই ইসলামাবাদকে কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মঙ্গলবার প্রধানমন্ত্রী জানান, এই ধরনের ঘটনা চলতে থাকলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখা সম্ভব নয়। নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ দিন প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়, সাম্প্রতিক কয়েকটি বৈরিতাপূর্ণ ঘটনার পর পাকিস্তানের সঙ্গে ভারত সম্পর্ক ঠিক কোন খাতে এগোবে? কিন্তু সে বিষয়ে প্রকাশ্যে কিছু বলতে চাননি মনমোহন সিং।

Post Your Comment

Total Comments:8

Pakisthan এর সাথে friendship মানে শুধু ধোকা...... India Bus পাঠালে Pakisthan Kargile এ জঙ্গি পাঠায় ......ওরা Cricket খেলতে এসে জঙ্গি নিয়ে আসে তাই খার India কে যুদ্ধবাজ না বলে Pakisthan কে ধোকাবাজ ,সন্ত্রাসবাদী দেশ বলতে চেয়েছেন মনে হয়

All politician should be as per with Sushmaji, for taking 10000 pakistani heads for a single indian`s head.

Pakistan tader desh er nagorik de pakka mitheybadi ar sontrasbadi toiri kore...

pakisthan is country allover the world that GOVT only shelter to the talibani and alltyps of terrist group so they itself finished by taliban and so called terrist group that grown up ther won land so no need indian atteck to finish them......

Pakistanidr kete fala uchit,boro lafa6e,,,,manmahan sir r koto ? Ebr ki6u toh krun,,r koto sojjo krbo ? India hijra na,jobab dite jane,jai hind,satyameva jayate

Morar Icche hoyeche pakistaner. India ar sakti sommonddhe jara jane na Tara akhono ghumiye ache.

monmohan amta amta kore jawab dile ei rokom ie hobe,,,,,,,,,,,,kothor hoye jawab dao mannu bhai,,na hole godi chere BJP k dao,,,samannyo k na k,,HINA Rabbani O CHOMKACCHE,,,,,,,,chi chi,,,,,er jawab dao,,,

Hina jir kothay mone hochchhe Pakistan jeno amader golap phool niye approach korechhilo!!!...Bharat ekhono kichhu koreni tobuo Flag meeting er pore guli cholechhe ... Bharat er mokkhom jawab debe...Jai Hind !!!

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।