মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনায় ওয়াশিংটন পোস্ট

Update: May 22, 2012 20:46 IST

বিশ্বের প্রভাবশালী ১০০ জন মহিলার তালিকায় তাঁর নাম ঘোষণা করেছিল টাইম ম্যাগাজিন। এবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে সরকার পরিচালনার কড়া সমালোচনা প্রকাশিত হয়েছে আর এক প্রথম সারির মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টে। প্রতিবেদনের শিরোনামেই তৃণমূল নেত্রীকে ভারতের `সস্তা জনপ্রিয়তা অর্জনের রাজনীতির প্রতীক` বলেছে প্রভাবশালী ওই মার্কিন দৈনিক।
 
এই প্রতিবেদনে তৃণমূল সরকারের এক বছরের শাসনকালের দিশাহীন দিকটিই তুলে ধরা হয়েছে। শিল্পায়ন কেনও এই রাজ্যে গত এক বছরে বার বার বাধার সম্মূখীন হচ্ছে তারও কারণ ব্যাখ্যা করা হয়েছে এই প্রতিবেদনে। প্রধান অন্তরায় হিসেবে তুলে ধরা হয়েছে জমি অধিগ্রহণ নিয়ে সরকারের অবস্থানকেই।
 
রাজ্য ইনফোসিসের বিনিযোগকে ঘিরে জটিলতার জন্য ইতিমধ্যেই কাঠগড়ায় সরকার। এবার সেই বিতর্ক আরও উস্কে দিয়েছে ওয়াশিংটন পোস্টের এই রিপোর্ট। তাতে স্পষ্ট বলা হয়েছে, আগের সরকারের আমলে এরাজ্যে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল ইনফোসিস। প্রায় ১০,০০০ কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছিল সেই প্রকল্পকে ঘিরে। কিন্তু ইনফোসিসকে বিশেষ অর্থনৈতিক অঞ্চলের মর্যাদা না দেওয়ার বর্তমান সরকারি নীতি সব আশায় জল ঢেলে দিয়েছে।
 
ওই রিপোর্টেই প্রশ্ন তোলা হয়েছে সরকারের আর্থিক নীতি নিয়েও। মমতা বন্দ্যোপাধ্যায় ঋণগ্রস্ততার জন্য পূর্বতন বাম সরকারকেই দায়ি করেছেন। কিন্তু এই সমস্যা সমাধানের কোনও পথ এই এক বছরে দেখাতে পারেনি বর্তমান সরকার। এই ঘটনাকে কটাক্ষ করে ওয়াশিংটন পোস্টের রিপোর্টে লেখা হয়েছে, আর্থিক অনটনের জন্য সরকার শিল্পস্থাপনে কর ছাড়ের সুযোগ দিতে রাজি নয়। কিন্তু সেই সরকারই আবার জনপ্রিয়তা কুড়োতে বাড়তি ৯০,০০০ নিয়োগের ঘোষণা করছে। ভাতার বন্দোবস্ত করছে ইমামদের জন্য। এমনকী আর্থিক দুরবস্থায় থাকা সরকারের তরফে কলকাতাকে নীল-সাদা রঙে মুড়ে ফেলার প্রসঙ্গটিও উঠে এসেছে ওই রিপোর্টে। এ প্রসঙ্গে পার্কস্ট্রিট কাণ্ড থেকে শুরু করে কার্টুনকাণ্ডে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গ্রেফতারের ঘটনারও উদাহরণ টেনে এনেছে ওই মার্কিন সংবাদপত্র। সব কিছুতেই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পূর্বতন শাসক দলের ষড়যন্ত্রের অভিযোগ করছেন তা নিয়েও ব্যঙ্গ করতে ছাড়েনি ওয়াশিংটন পোস্ট।





Post Your Comment

Total Comments:32

actually she is suffering 4m a kind of mental disorder. Rail k dubiechen ebar west Bengal ta k dobaben. e kotha jor die bola jay j agami 5 bochreo kichu korte parbe na ei govtmnt. sudhu sosta jopriyota, CPI(M) k galagal, r kichu sosta chatukarder die besidin govt chalano jabena.

I dont want to give much importance on the comment of washington post.We are all aware through NGO and other sources Mamta i getting full support from Washinghton. Media Support Bidha jan Film industry support and even the LOWER COURT has been fully purchased by American Dollar. In this context u have judge. To misguide only such scoop has been published.

ja hobar tai hoyecche

kono state minister k eto lorai kore montri hote dakhini, manus momota k montri chai bole vote deyache.washinton news paper ki bollo ta te janagan er ki.

মমতাপন্থীদের অনুরোধ জানাই সিপিআইএম এর শুভাশুভ চিন্তা না ক`রে প্রাসঙ্গিক আলোচনা করুন। ওয়াসিংটন পোস্ট যে বিষয়ে সমালোচনা করেছে সেগুলো পারেন তো খন্ডন করুন। সিপিএম বা ২৪ ঘন্টাকে টেনে ধানভানতে শিবের গীত গাইবেন না দয়া করে।

I think this report will not appear in leading medias. Thanks 24 Ghanta.

APNARA TO BIRUDDHA MAT DEKHABEN NA. TAI SUDHU SUDHU LIKHE KI HOBE.

সবেতো শুরু এই সরকার যখন বিদায় নেবে তখন বাংলার আর কিছু থাকবেনা। অরথনীতি, রাজনীতি, সংস্কৃতি সব কিছুই ভেঙ্গে পড়ার আশংকা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। এই সরকার দিশাহীন,ভাবাবেগে আবিষ্ট,একটা নিরদিষ্ট কোন দর্শন নেই,প্রতিহিংসার থেকে এই সরকারের উৎপত্তি,আমলা আর সারকুলার সর্বস্ব এই সরকারের থেকে মানুষ বেশি কিছু আশা করতে পারবেনা। এই সরকারে সত্যিকারের পন্ডিত ব্যক্তি কম,অজস্র ভুলে ভরা কাজের মাশুল দেবার জন্য এরাজ্যের মানুষকে তৈরি থাকতে হবে।

আমি খুবই THANX জানাচ্ছি ওয়াষিংটন কাগজকে যে ওরা সরকারের ``ভুল`` জায়গাটা তুলে ধরেছে. আমি আশা করি সরকার এ থেকে শিক্ষা নেওয়া দরকার. এখনো আরো 8 বছর সময় রয়েছে এখনও ভুল গুলি না ঠিক করলে যেমন মানুষের বিপদ হবে, তেমনি সরকারের প্রতি মানুষের আস্হা কমে যাবে

Yesterday I placed my comments although I did not expect that to come out here as those comments were not acceptable to your channel. Still I wrote as I had little hope that you would like to air the views of those who will not write as per your expectation. Still I would continue to write my feelings. The left govt has made the state completely insolvent and made rampant corruption practices and continued to remain in power by controlling the administration. Govt employees and officers became their party cadre who used to ensure victory at every 5 years and in return their corrupt practices and non-performance were digested by the govt. If you could air the defects of that govt regularly including `apnar rai` regularly as you are doing now, it would have been a real help to the LF and possibly they could correct themselves and would govern properly.

Maa-Mati-Manush = Mitthya (False)- Madan- Mukul

It is always prudent to know how others see me.Hope Mamta Banerjee will take the view of Washington Post while writing self appraisal.A leaf from past always helps in moving forward.

Rajje je ekta poribortan eshechey seta koekdin agey ek police station e gie bhalo rokom bhujte parlam.ekta passport er application joma debar par seta local thanate jakhon verification er jonno pathano hoy takhon sei officer jekhane agge 50-100 taka misti mukher jonno nito ekhon tar dabi 2000-3000 taka..jodi pocket effort kore to passport sathe sathe paben aar jodi na paren tobe aaponar application ta uni jakhushi report likhe pathachen...aar amader moton bekar chelera baire jabar sujog harachen.....

I understand the problem of your party channel. Your party does not like America, then what matters to you if anything is written against mamata in their paper. I like your channel because of its coverage but at the same time dislike it as it works as a spokesman for cpm party. You show almost daily what suryo kanto mishra is speaking, but if you could show his performance as a health minister for a long period and the sorry state of affairs in the hospitals during his tenure as what you are doing now, I believe shri mishra could do well and this should have been the role of a channel and in the process you could really contribute for betterment of the party. I understand the problem of your channel. OK, carry on. It may bear fruits in one day.

Thik koreche.....

Washington Post .... Mithyabadi, oder pechhone Maobadira achhe, CPM o achhe..amra Advt bandho korchhi..library teo nebo na...said a minister.

Ei paper ta k na didi band kore day

NOW WASHINGTON POST MAY BE TERMED AS MAOIST.

okhankar library te ei paper naoa hobe na......

This is right speach for this woman.

This is right speach for this woman.

Thank God no Govt aided library collects this newspaper. Mrs. Hilary Clinton may be advised to ban the said paper in the USA libraries.

Read the full story here http://www.washingtonpost.com/world/mamata-banerjee-personifies-populist-force-in-indian-politics/2012/05/20/gIQAsWMwdU_story.html

je jei bolun Banglar Nam World Wide choranor jonno mukhho montri ke dhonnobad ditei hobe....se tini jevabe korunna keno. Hats off Wasington Post for show your interest in West Bengal such a tiny State.

DIDI TO AJKAL FOREIGN EO BESH NAM KUROCHEN NIJER CHEAP POLITICS ER JONNO.

DIDI TO AJKAL FOREIGN EO BESH NAM KUROCHEN NIJER CHEAP POLITICS ER JONNO.

Mone hoy Ei Paper ta ke O para bandho korte hobe.

Mamata is not only ruining Bengal, she is ruining India`s economic growth by not allowing the UPA govt to go ahead to implement FDI in certain sectors which are must for attracting foreign investment. The helpless PM and his party is threatened by her to destabilize UPA. The picture is clear to a foreign news paper, but still a group of sycophants of Bengal are rallying behind that Lady, do not realize the writing on the wall. If this continues for two more years the Indian economy will be worst than Greece.

ওয়াশিংটন পোস্ট কে ধন্যবাদ, সত্যি কথা বলার জন্যে

আসলে ওয়াসিংটন পোস্ট ৩৪ বছরের কাগজ তাই মমতার নিন্দা করেছে .ঐসমস্ত কাগজ মনিসিদের নামে এইসমস্ত বাজে কথা লিখে উনাকে চোট করতে পারবে না. কারণ উনার সঙ্গে হিল্লারী আছেন .তবে যদি বাংলাই ওয়াসিংটন পোস্টের কোনো সাং বাদিক থাকেন তারা সাবধান ,আপনারা উনার কোনো মিট দা প্রেস এ অংস নেবেন না ,উনি রেগে গিয়ে আপনাদের বের করে দিতে পারেন ,নতুবা উনি মঞ্চ ছেড়ে চ.লে যেতেপারেন. সাবধান

thik ei ache..... eta to hobar chilo......

Originally see is a joker politician, see not know people are watching and all his work to return with interest.

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।