সোমবার পঞ্চায়েত ভোটের বিজ্ঞপ্তি জারি কমিশনের

পঞ্চায়েত ভোট নিয়ে বিজ্ঞপ্তি জারি করতে চলেছে নির্বাচন কমিশন। প্রথম দফার নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারি করা হবে আগামী সোমবার। দ্বিতীয় দফার জন্য বিজ্ঞপ্তি জারি হচ্ছে ৩১ মে। তৃতীয় দফার জন্য তেসরা জুন বিজ্ঞপ্তি জারি করবে কমিশন। প্রথম দফার মনোনয়নপত্র তোলা এবং জমা দেওয়া যাবে ২৯ মে থেকে পাঁচই জুন পর্যন্ত। দ্বিতীয় দফার মনোনয়নপত্র জমা দেওয়া শুরু হবে তেসরা জুন থেকে। চলবে ১০ জুন পর্যন্ত।

জিটিএ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করবে মোর্চা

জিটিএতে মৌজা অর্ন্তভূক্তি নিয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করতে দিল্লি যাচ্ছে মোর্চা নেতৃত্ব। বিমল গুরুং-এর নেতৃত্বে পাঁচ সদস্যের মোর্চার প্রতিনিধি দল বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের সঙ্গে। মঙ্গলবার বিকেলে বৈঠক হওয়ার কথা।

মাহীর পর রোশন, ফের গর্তে পরে দুর্ঘটনায় মৃত্যু

মাহির মর্মান্তিক মৃত্যুর রেশ কাটতে না কাটতেই ফের একই রকম দুর্ঘটনা ঘটল হাওড়ায়। আজ দুপুরে লিলুয়ার একসরায় গভীর কুয়োয় পড়ে মৃত্যু হয় বছর ষোলোর কিশোর রোশন পানেরির। তবে এখনও তার দেহ উদ্ধার করা যায়নি।

স্কুলের শিক্ষিকাকে হুমকি, ফের কাঠগড়ায় তৃণমূল বিধায়ক

পরীক্ষায় অসফল ছাত্রীদের পাশ করানোর দাবিতে স্কুলের প্রধান শিক্ষিকাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল বিধায়কের বিরুদ্ধে। শনিবার ঘটনাটি ঘটেছে নদিয়ার দত্তফুলিয়া ইউনিয়ন অ্যাকাডেমি ফর গার্লস স্কুলে। বিধায়কের অনুগামীরা স্কুলে ঢুকে গন্ডগোল সৃষ্টিরও চেষ্টা করে বলে অভিযোগ।

মন্ত্রিত্ব ছাড়ছেন ২৬ জুন, কীর্ণাহারে জানালেন প্রণব

সাংবিধানিক রীতি মেনে আগামী ২৬ জুন, কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পদে ইস্তফা দেবেন রাষ্ট্রপতি নির্বাচনে ইউপিএ-র প্রার্থী প্রণব মুখোপাধ্যায়। কীর্ণাহারের মিরাটিতে নিজের পৈতৃক বাড়িতে পৌঁছে এ কথা বললেন প্রণব মুখোপাধ্যায়।

দিদির ডাকে গ্রামের ভিটেয় প্রণব

জাতীয় রাজনীতিতে চাণক্য বলেই পরিচিত। কিন্তু আদতে তিনি গ্রামের ছেলে। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী ঘোষিত হওয়ার পর কীর্ণহারে গ্রামের বাড়ির পথে রওনা দেওয়ার আগে সেকথাই বললেন স্মৃতি-ভারাক্রান্ত প্রণব মুখোপাধ্যায়। রাষ্ট্রপতি পদে কংগ্রেসের প্রার্থী মনোনীত হয়ে প্রথমবার রাজ্যে এসেই এদিন শিকড়ের টানে মিরিটির পৈত্রিক ভিটেয় পা দিলেন প্রণব মুখোপাধ্যায়।

সোয়াম্প ডিয়ারদের `নিরাপত্তা` বাড়ছে জলদাপাড়ায়

এবার থেকে আর এই বিরল প্রজাতির সোয়াম্প ডিয়ারদের কাছাকাছি পর্যটকদের ঘেঁষতে দেবে না জলদাপাড়া অভয়ারণ্য কর্তৃপক্ষ। দূর থেকে তাদের চাক্ষুস করেই মেটাতে হবে আশা। মঙ্গলবার জলদাপাড়া রেঞ্জের তরফে এ কথা জানানো হয়েছে। জলদাপাড়ার জঙ্গলে বিরল প্রজাতির সোয়াম্প ডিয়ারের সংখ্যা ৮।

জাল বেয়ে উঠেই ফের জঙ্গলে মিলিয়ে গেল চিতাবাঘ

ফের চাবাগানের জলাশয়ে পড়ে গেল একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। প্রায় একঘণ্টার চেষ্টায় শিলিগুড়ির চা বাগানের জলাশয়ে পড়ে যাওয়া চিতাবাঘটিকে উদ্ধার করলেন বনকর্মীরা। মঙ্গলবার রাতে বাগডোগরার কাছে হাসখোয়া চা বাগানের জলে পড়ে যায় চিতাবাঘটি।

মুর্শিদাবাদে খুন দুই কংগ্রেস কর্মী

দুষ্কৃতীদের ছোঁড়া বোমায় মৃত্যু হল দুই কংগ্রেস কর্মীর। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডিহাগ্রামে। নিহত দুই কর্মীর নাম রেজাউল হক ও হান্নান শেখ। রেজাউল হক মুর্শিদাবাদের নবগ্রাম পঞ্চায়েত সমিতির কংগ্রেস সদস্য ও হান্নান শেখ শিবপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন বলে জানিয়েছে পুলিস।

ডিজিএইচসি অঞ্চলে নির্বাচন, উচ্চ কমিটির বৈঠকের পর সিদ্ধান্ত নেবে মোর্চা

হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতির দেওয়া রিপোর্টে ভূল-ত্রুটি খতিয়ে দেখার এক্তিয়ার অন্য কোনও কমিটির রয়েছে কিনা তা নিয়েই প্রশ্ন উঠেছে। এদিকে কেন্দ্রীয় কমিটির বৈঠকে সিদ্ধান্তের পরই ডিজিএইচসি এলাকায় নির্বাচন নিয়ে নিজেদের অবস্থান স্থির করবে গোর্খা জনমুক্তি মোর্চা।