বারুইপুর আদালতে দেবযানী

বারুইপুর আদালতে নিয়ে আসা হল সারদার অন্যতম ডিরেক্টর দেবযানী মুখার্জিকে। আজ সকালে আলিপুর জেলের মহিলা সেল থেকে তাঁকে নিয়ে বারুইপুরের উদ্দেশে রওনা দেয় পুলিস। দেবযানীকে নিজেদের হেফাজতে চেয়ে আগেই বিধাননগর আদালতে আবেদন করেছিল দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পুলিস। গতকাল রাতে প্রায় চার ঘণ্টা ধরে জেরা করা হয় সারদার কর্ণধার সুদীপ্ত সেনকে।  আজ ফের তাঁকে জেরা করবে দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিসের একটি দল।

ভাঙনের কবলে মালদার মানিকচকের গঙ্গার পাড়

মালদার মানিকচকে শুরু হয়েছে গঙ্গার ভাঙন। ভাঙনের কবলে পড়ে ইতিমধ্যেই তলিয়ে গেছে প্রায় একশো মিটার এলাকা। গ্রামবাসীদের আশঙ্কা ভাঙন বাড়তে থাকলে তলিয়ে যেতে পারে ঘরবাড়ি। জেলাশাসকের আশ্বাস, কয়েকদিনের মধ্যেই শুরু হয়ে যাবে পার বাধানোর কাজ।

বলুন কম, শুনুন বেশি, কর্মীদের বললেন বুদ্ধদেব

হাওড়ার লোকসভা উপনির্বাচনের প্রচারের সময়ে দলীয় কর্মীদের মাতব্বরি না করার নির্দেশ দিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বৃহস্পতিবার দলের কর্মিসভায় তিনি বলেন, মাথা নিচু করে যেতে হবে মানুষের কাছে। শুনতে হবে মানুষের সমস্যার কথা। অন্যদিকে হাওড়ায় বৃহস্পতিবার ভোট প্রচারে নামেন তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়। তাঁর বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ আনতে চলেছে বামেরা।

নকলে বাধা দিয়ে প্রহৃত অধ্যাপক

ফের শিক্ষাক্ষেত্রে নৈরাজ্যের ঘটনা। নকলে বাধা দেওয়ায় বুধবার মারধর করা হয় আলিপুরদুয়ার কলেজের এক অধ্যাপককে। ঘটনায় অভিযুক্ত বহিরাগত এক ছাত্র পরিষদ নেতা। ওই কলেজ চত্বরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ছাত্র বিক্ষোভকে কেন্দ্র করে এ দিন দুপক্ষের সংঘর্ষ বেধে যায় মালদার মানকচকের একটি স্কুলে। প্রতিবন্ধী ছাত্রীকে মারধরের অভিযোগ বর্ধমানের একটি স্কুলে এক শিক্ষককে মারধর করে ছাত্রীর পরিবারের সদস্যরা।

গরমের চোটে ফলনে টান লিচুর

প্রকৃতির খামখেয়ালি আবহাওয়ার প্রভাবে ক্ষতির মুখে মালদার লিচু চাষীরা। প্রচন্ড গরমের কারণে লিচুর ফলন কমে গেছে অর্ধেকেরও বেশি। মালদহে আমের ফলনের পাশাপাশি লিচুও অপর একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফলন হওয়ায় লিচুর ফলন কম হওয়ায় চিন্তায় চাষীরা।

হাওড়া লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্য

হাওড়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্য। বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আজ এ কথা জানিয়েছেন। ওই তৃণমূল প্রার্থী প্রাক্তন ফুটবলার প্রসূন ব্যানার্জির। কংগ্রেসসের হয়ে  প্রতিদ্বন্দ্বিতা করবেন আইনজীবী সনাতন মুখোপাধ্যায়। তৃণমূল সাংসদ অম্বিকা ব্যানার্জীর প্রয়ানের ফলে হঠাৎই হাওড়া লোকসভা কেন্দ্রটি প্রার্থী শূন্য হয়ে পড়েছে। আগামী ২রা জুন ওই কেন্দ্রে নির্বাচন।

মাথায় বন্দুক ঠেকিয়ে গণধর্ষণ কালনায়

মাথায় বন্দুক ঠকিয়ে গণধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে কালনার বাধাগাছি গ্রাম। মুখ খুললেই গৃহবধুকে খুন করা হবে। এমনই হুমকি দেয় দুষ্কৃতীরা। অভিযুক্ত তিন জন। প্রথমটায় ভয়ে কাঁটা হয়ে থাকলেও পরে বাড়ির সকলকে গণধর্ষণের কথা জানান ওই মহিলা। তাঁকে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্তদের খোঁজ চালচ্ছে পুলিস।

আরামবাগে সিপিআইএম কার্যালয়ে হামলার অভিযোগ

সিপিআইএমের দলীয় কার্যালয়ে ঢুকে হামলার অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটে আরামবাগের কালীপুরে। আরও অভিযোগ, পুলিস ঘটনাস্থলে এলেও উল্টে সিপিআইএমেরই বেশ কয়েকজন নেতাকে গ্রেফতার করে নিয়ে যায়। এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে সিপিআইএম।

মিরিকের সংঘর্ষে গ্রেফতার ৩২, ওসি অপসারণের দাবিতে অনড় মোর্চা

মিরিকের সৌরিনিতে মোর্চা ও জিএনএলএফ সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এপর্যন্ত ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিস। ধৃতদের মধ্যে ২৪ জন মোর্চা সমর্থক। বাকি আট জন জিএনএলএফ সমর্খক।

চিটফান্ডের বিরুদ্ধে সরব হওয়ায় `শাস্তি` দিল পুলিস

চিটফান্ডের বিরুদ্ধে বক্তৃতা করায় ডিওয়াইএফআই নেতাকে আটক করার অভিযোগ উঠল পুলিসের বিরুদ্ধে। অভিযোগ, গতকাল পশ্চিম মেদিনীপুরের শিলদা বাজার থেকে ডিওয়াইএফআই বেলপাহাড়ি জোনাল কমিটির সম্পাদক স্বপন ফৌজদারকে তুলে নিয়ে গিয়ে জেরা করে পুলিস।