মুখ্যমন্ত্রীর যুক্তিতে মাওবাদীরা ঘাঁটি গেড়েছে কামদুনিতে

কামদুনিতে মাওবাদীরা রয়েছে। নিশ্চিত মুখ্যমন্ত্রী। বুধবার উত্তর ২৪ পরগনায় চাঁদপাড়ার জনসভায় মুখ্যমন্ত্রী বলেন, "কামদুনিতে মাওবাদীরা রয়েছে। যদি ওখানে আমি না যেতাম, পুলিস জানতে পারত না। পুলিসকে বলেছি বিষয়টি দেখতে।" এমনকী সে দিন কামদুনির গ্রামবাসীদের বিক্ষোভ চক্রান্ত করেই করা হয়েছিল বলে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

হাওড়ায় ভোটের পরেও চলছে হামলা

লোকসভা উপনির্বাচনের ভোটগ্রহণ পর্ব শেষ হওয়ার পরেও হামলার ঘটনা হাওড়ায়। নির্বাচন কমিশনের মাইক্রো অবজার্ভার হিসাবে কাজ করায় হাওড়ার লিচুবাগানে হামলা হল এক যুবকের বাড়িতে। হামলায় রক্তাক্ত হলেন যুবকের মা। ভাঙচুর করা হয় আসবাবপত্র। রবিবার রাতেই তালা লাগিয়ে দেওয়া হয়েছিল মহম্মদ সাইদ নামে ওই যুবকের চেম্বারে। বাম সমর্থক হওয়াতেই তাঁরা শাসকদলের হামলার শিকার, অভিযোগ আক্রান্ত হামিদা বিবির।

শালবনিতে অপহৃত সিপিআইএম প্রার্থী

পশ্চিম মেদিনীপুরের শালবনিতে অপহৃত হলেন সিপিআইএম প্রার্থী সজনী সোরেন। গতকালই পঞ্চায়েত সমিতির প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দেন তিনি। অভিযোগ, আজ সকালে ওই মহিলা প্রার্থীকে অপহরণ করা হয়। তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয় সিপিআইএম নেতৃত্ব। তদন্ত শুরু করেছে পুলিস। তবে এখনও পর্যন্ত সজনী সোরেনের কোনও খোঁজ মেলেনি।

উপনির্বাচনেও শাসক দলের বিরুদ্ধে উঠছে চোখরাঙানির অভিযোগ

ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যায় পাঁচলার একটি কেন্দ্রে ভোটগ্রহণ। পাঁচলা বন হরিশপুর হাই মাদ্রাসায় ইভিএমে তৃণমূল প্রার্থীর বোতামের পাশে সবুজ চিহ্ন দেওয়া ছিল বলে অভিযোগ। বিষয়টি নজরে আসার পরই ওই ইভিএমটি বদলে দেওয়ার দাবি তোলেন বামেরা। এরপরই ভোটগ্রহণ স্থগিত রাখা হয়। খবর পেয়ে ভোটকেন্দ্রে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন সেক্টর অফিসার। প্রিসাইডিই অফিসারের সঙ্গে ইভএমটি পর্যবেক্ষণ করেন সেক্টর অফিসার। যদিও কিছুক্ষণ পরই ফের শুরু হয় ভোটগ্রহণ।

অভিযোগ, পাল্টা অভিযোগের আবহে চলছে হাওড়া উপনির্বাচন-লাইভ আপডেট

হাওড়া উপনির্বাচনে চলছে ভোটগ্রহণ। হতে পারে একটা উপনির্বাচন, কিন্তু এই নির্বাচনটা অগ্নিপরীক্ষা মমতা ব্যানার্জির কাছে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে চলা এই ভোটগ্রহণে ঘটছে নানা ঘটনা। অভিযোগ, পাল্টা অভিযোগে চলছে ভোট। নানা ঘটনাগুলোই এই টাইম লাইনে লেখা হল।

ভোট পড়ল ৬৫ শতাংশ

কড়া নিরাপত্তায় চলছে হাওড়া লোকসভা উপ-নির্বাচনের ভোটগ্রহণ। সকাল সাতটা থেকে ভোট শুরু হয়েছে। চলবে সন্ধে ছ-টা পর্যন্ত। এখনও পর্যন্ত মোটের ওপর নির্বিঘ্নেই চলছে ভোটপর্ব। প্রথম দু-ঘণ্টায় ২২ শতাংশ ভোট পড়েছে বলে জানা গিয়েছে। হাওড়া লোকসভা কেন্দ্রে ত্রিমুখী লড়াই হচ্ছে।

টানা তিন দিনের বৃষ্টিতে জলবন্দি কয়েক হাজার মানুষ

টানা তিন দিনের বৃষ্টিতে জলমগ্ন চারদিক। ধসে গেছে মাটির বাড়ি। কাজ নেই। দুবেলা জুটছে না খাবারও। প্রশাসনের বিরুদ্ধে ত্রাণ না পাওয়ার অভিযোগ তুলেছেন বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ও বীরভূমের বিভিন্ন ব্লকের জলবন্দি কয়েক হাজার মানুষ।

পঞ্চায়েতের মনোনয়ন পেশে গোলমালের কথা স্বীকার রাজ্যের

পঞ্চায়েত ভোটে মনোনয়ন পেশ নিয়ে গোলমালের কথা স্বীকার করে নিল রাজ্য সরকার। আজ মহাকরণে ডিএম, এসপিদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র দফতরের কর্তারা। নটি জেলা থেকেই যে গোলমালের খবর মিলেছে বৈঠকে সেকথা স্বীকার করে নেয় সরকার। গতকালই কমিশনের তরফে চিঠি পাঠানো হয় রাজ্য সরকারকে। সেই চিঠিতেই মনোননয় পেশের সময় বেশকিছু জায়গায় অশান্তির কথা জানায় কমিশন। এদিকে এখনও সমাধান হয়নি পঞ্চায়েত ভোটে নিরাপত্তার সমস্যা।

রবিবারের রণক্ষেত্রে অগ্নিপরীক্ষা মমতার

রাত পেরোলেই উপনির্বাচন। নিরাপত্তার কড়া বেষ্টনীতে হাওড়া। রাজ্য পুলিস, আধাসেনা মিলিয়ে মোট সাড়ে সাত হাজার নিরাপত্তারক্ষীর নজরদারিতে ভোটাধিকার প্রয়োগ করবেন ১৪ লক্ষ ৪৭ হাজার ১৭৪ জন ভোটার। বুথে বুথে ইভিএম পৌঁছে গেছে। দায়িত্ব বুঝে নিয়েছেন ভোটকর্মীরা। এবার শুধু জনতার রায়ের অপেক্ষা।

নয়াচর তাপবিদ্যুৎ প্রকল্প: আদালতে ধাক্কা খেল রাজ্য

নয়াচরে প্রস্তাবিত তাপবিদ্যুৎ প্রকল্পে ফের ধাক্কা খেল রাজ্য। কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক ও বনদফতর, দুই কেন্দ্রীয় দফতরের রিপোর্টেই নয়াচরে তাপবিদ্যুত প্রকল্পে ছাড়পত্র মেলেনি। ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালে এ বিষয়ে  রিপোর্টও জমা দিয়েছে কেন্দ্রীয় সরকারের দুই দফতর। গ্রিন ট্রাইবুনালের রায়ের পরেই হাইকোর্টে ফের এই প্রকল্প নিয়ে দায়ের হওয়া জনস্বার্থ  মামলার শুনানি শুরু হবে।