এভারেস্টে এই প্রথম পা বাংলার মেয়ের, ইতিহাস হাওড়ার ছন্দার

প্রথম বাঙালি মহিলা হিসাবে এভারেস্ট জয় করলেন হাওড়ার ছন্দা গায়েন। শনিবার সকাল ছটা দশ মিনিটে বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে আরোহণ করেন তিনি। দোলের দিন দুই বন্ধুর সঙ্গে এভারেস্ট অভিযানে বেরিয়েছিলেন ছন্দা। কাঠমান্ডু হয়ে এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছন ছন্দা। বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গে পৌঁছতে পেরে রোমাঞ্চিত ছন্দা। সকালে হাওড়ায় মা-কে ফোন করে এভারেস্ট জয় করার কথা জানান বাঙালি এই মহিলা।

বিশ্বভারতী কাণ্ডে উপাচার্যকে তিরস্কার এনসিপিসিআরের

ছাত্রী হেনস্থার ঘটনায় বিশ্বভারতীর উপাচার্যের মন্তব্য গ্রহণযোগ্য নয়। ক্ষুব্ধ এনসিপিসিআর বক্তব্য, একজন উপাচার্যের কাছ থেকে এধরনের মন্তব্য মেনে নেওয়া যায় না। গতকাল উপাচার্য বলেছিলেন, ওয়ার্ডেন যা করেছিলেন, তা চিকিত্‍সারই অঙ্গ।

সফরের প্রথম দিনেই একগুচ্ছ প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর

জিটিএতে পাঁচটি মৌজার অন্তর্ভূক্তি নিয়ে ক্ষুব্ধ সমতল। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এবারের উত্তরবঙ্গ সফর আলাদা মাত্রা পাচ্ছে। রাজনৈতিক মহলের ধারণা, পাহাড় ও সমতলের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখতে একাধিক প্রকল্পের কথা ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী।

সুটিয়া কাণ্ডে তদন্তে নামল রাজ্য মানবাধিকার কমিশন, ধৃতদের ১০ দিনের পুলিসি হেফাজত

প্রতিবাদী মঞ্চের নেতা শিক্ষক বরুণ বিশ্বাস খুনের ঘটনায় ধৃতদের ১০ দিনের পুলিস হেফাজতের নির্দেশ দিল আদালত। একইসঙ্গে আজই নিজস্ব তদন্তকারী দলের মাধ্যমে এই খুনের ঘটনায় তদন্ত শুরু করল রাজ্য মানবাধিকার কমিশন।

জলপাইগুড়িতে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী

তিনদিনের উত্তরবঙ্গ সফরে জলপাইগুড়ি পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জলপাইগুড়ি আর্ট গ্যালারিতে শুরু হয়েছে প্রশাসনিক বৈঠক। মূলত জেলার উন্নয়নের কাজ খতিয়ে দেখতেই তাঁর এই সফর। দুপুরে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সড়কপথে জলপাইগুড়ি যান তিনি।

দুই দুর্ঘটনায় নিহত ৬

দক্ষিণবঙ্গে দু`টি পৃথক পথ দুর্ঘটনায় নিহত হলেন ৬ জন। আহত হয়েছেন মোট ৩৬ জন। মঙ্গলবার ভোররাতে প্রথম দুর্ঘটনাটি ঘটে নদিয়ার ধুবুলিয়ায়।

আজ উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজই শিলিগুড়ি হয়ে জলপাইগুড়ি পৌঁছবেন তিনি। বৈঠক করবেন জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে।

বিশ্বভারতী কাণ্ডে জামিনে মুক্ত অভিযুক্ত ওয়ার্ডেন, রাজ্য সরকারকে চিঠি এনসিপিসিআরের

বিশ্বভারতীর পাঠভবনে ছাত্রী হেনস্থার ঘটনায় অভিযুক্ত ওয়ার্ডেনকে গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যে সোমবার জামিনে মুক্তি দিয়ে দিল আদালত। জামিন হয়েছে ছাত্রীর বাবা-মায়েরও। যদিও, কার অভিযোগের ভিত্তিতে ওই ছাত্রীর অভিভাবকদের গ্রেফতার করেছিল পুলিস তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে।

বোনকে বাঁচাতে গিয়ে আক্রান্ত দাদা, বারাসাতের ছায়া এবার জগদ্দলে

বোনকে ইভটিজিং থেকে রক্ষা করতে গিয়ে প্রহৃত হলেন এক যুবক। অভিযোগ, একইসঙ্গে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে তাঁকে। উত্তর চব্বিশ পরগনার জগদ্দলের এই ঘটনায় ফের বারাসতে রাজীব দাস খুনের আতঙ্ক ফিরে এসেছে। প্রশ্ন উঠেছে মেয়েদের নিরাপত্তা নিয়ে।

হুগলিতে আক্রান্ত সিপিআইএম নেতা

দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন সিপিআইএমের এক শিক্ষক নেতা। হুগলি জেলার আরামবাগের গোলপুকুর এলাকায় গতকাল রাতে এই ঘটনা ঘটে। দুষ্কৃতীদের প্রহারে আহত ওই শিক্ষককে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।