ফের বড়সড় হামলার লক্ষ্যে আল কায়েদা

Update: July 9, 2012 16:05 IST

ওসামা বিন লাদেনের মৃত্যুর পর নতুন করে সন্ত্রাসের জাল ছড়ালে উদ্যোগী হল আল কায়দা। সম্প্রতি নিজেদের ওয়েবসাইটে একটি চাঞ্চল্যকর ভিডিও পোস্ট করেছে আয়মান আল জাওয়াহিরির নেতৃত্বাধীন বিশ্বত্রাস জঙ্গি সংগঠন। ভিডিওয় অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র নিয়ে একাধিক জঙ্গির মহড়া দেওয়ার ছবি রয়েছে। মুখ ঢাকা অবস্থায় পিস্তল হাতে গুলি চালাচ্ছে জঙ্গিরা।

চাঞ্চল্যকর ওই ভিডিওয় দেখা যাচ্ছে একের পর এক আগ্নেয়াস্ত্র চালানোর মহড়া দিচ্ছে জঙ্গিরা। কখনও দুহাতেও পিস্তল চালাতে দেখা যাচ্ছে তাদের। সামনে লক্ষ্যবস্তু রেখে গুলি চালাচ্ছে। শুয়ে , বসে, হাঁটুয় ভর দিয়ে এমনকী ডিগবাজি খেতে খেতেও গুলি চালানোর মহড়া দিচ্ছে তারা। চালাচ্ছে গ্রেনেড লঞ্চারও। পাক-আফগান সীমান্তের কোনও প্রশিক্ষণ শিবিরে এই ভিডিও তোলা হয়েছে বলে মনে করা হচ্ছে। ইউরোপ কিম্বা ব্রিটেনে আল কায়েদা বড়সড় হামলা চালাতে পারে, এমন আশঙ্কাও জোরদার হচ্ছে এই ভিডিও টেপ থেকে।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।