`কাহানি`র সিক্যুয়াল নয় `বদলা`, সুজয়

Update: June 11, 2012 18:26 IST

সুজয় ঘোষের পরের ছবি `বদলা` যে `কাহানি`র সিক্যুয়ল নয় সেটা স্পষ্টই জানিয়ে দিয়েছেন পরিচালক স্বয়ং। সুজয় টুইট করেছেন, "আমি বহু লোকের কাছ থেকে কল পাচ্ছি। তাঁদেরকে স্বাভাবিক কারণেই বিভ্রান্ত মনে হচ্ছে।"

টুইটারে তিনি পরিষ্কার জানান `বদলা` কাহানির সিক্যুয়ল নয়। একেবারেই আলাদা একটা গল্প।`


তবে বিদ্যা বালন এবং নাসিরুদ্দিন শাহকে মাথায় রেখেই যে এছবির স্ক্রিপ্ট লিখছেন তিনি সে কথাও স্পষ্ট জানিয়েছেন সুজয়। তাঁর টুইট, "যে স্ক্রিপ্টটা আমি এখন লিখছি তার নাম `বদলা`। যদি ভাল লিখতে পারি তাহলে নাসিরজি, বালনকে ছবিতে পাব। সবই নির্ভর করবে স্ক্রিপ্টের উপর।"

`কাহানির`র অসাধারণ সাফল্যের পর সুজয়ের পরের ছবি নিয়ে দর্শক থেকে সমালোচক সকলেরই কৌতুহল তুঙ্গে। সেকারণেই তাঁর নতুন ছবির টুইট গুঞ্জন ছড়িয়েছে সব মহলেই।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।