উইসকনসিন কাণ্ডের প্রতিবাদে সোচ্চার বলিউড

Update: August 6, 2012 17:17 IST

আমেরিকার উইসকনসিনের ধর্মস্থানে গুলি চলার ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছে বলিউড। অমিতাভ বচ্চন, শাবানা আজমি সহ বেশ কিছু বলিউড তারকারা টুইটারে এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

উইসকনসিনের ওক ক্রিকে রবিবার স্থানীয় সময়ে সকাল ১১টায় এক ধর্মস্থানে এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনায় আততায়ী সহ সাত জনের মৃত্যু হয়েছে।

আমিতাভ বচ্চন: `কী হচ্ছে আমেরিকাতে? আবার নির্দোষদের উপর গুলি চলল! তাও আবার ধর্মস্থানে। দুঃখ প্রকাশের ভাষা নেই। ঘটনায় প্রভাবিত মানুষদের জন্য প্রার্থনা করি।`

অনুপম খের: `আমেরিকায় নির্দোষদের উপর এই আক্রমণ অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং ভীরু মনষ্কতার পরিচয়। মৃতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি।`

শাবানা আজমি: `উইসকনসিনে ধর্মস্থানে নির্দোষ প্রাণহাণির ঘটনার তীব্র নিন্দা করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। কবে এই উন্মত্ত আচরণ বন্ধ হবে? সকলের উচিৎ এই ধর্মস্থানে আক্রমণের প্রতিবাদ করা। এ ধরণের আক্রমণ ধর্মাচরণের স্বাধীনতার ভিত্তিকেই আক্রমণ করে।`

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।