শিলাদিত্যর বিরুদ্ধে অন্যায় মামলা, সাক্ষী ২৪ ঘণ্টার ক্যামেরা

Update: August 11, 2012 15:48 IST

বিনপুরের বাসিন্দা শিলাদিত্য চৌধুরীকে শনিবারই মাওবাদী সন্দেহে গ্রেফতার করেছে পুলিস। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেলপাহাড়িতে জনসভায় গিয়েছিলেন শিলাদিত্য চৌধুরি। সেখানে মুখ্যমন্ত্রীকে তাঁর আর্থিক দূরবস্থার কারণ জানাতে যান তিনি। সমস্যার কথা জানাতে গিয়েই বিপদে পড়েন তিনি। তাকে মাওবাদী চিহ্নিত করে ধরে নিয়ে যায় পুলিস। বেশকিছুক্ষণ জিক্ষাসাবাদ করার পর তাকে ছেড়ে দেওয়া হয়। এরপর পের আজ তাঁকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে ৫টি ধারায় মামলা শুরু করেছে পুলিস। তাঁর বিরুদ্ধে সরকারি কর্মীকে মারধর, কাজে বাধা, প্রাণে মেরে ফেলার হুমকিসহ একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে। যার মধ্যে কয়েকটি জামিনঅযোগ্য ধারাও রয়েছে। তবে সেদিন ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের ক্যামেরা বলছে সম্পূর্ণ অন্য কথা।

শিলাদিত্যর বিরুদ্ধে ৩৩২, ৩৩৩, ৩৫৩, ৪৪৭ এবং ৫০৬ ধারায় মামলা আনা হয়েছে। এর মধ্যে প্রথম ৩টি ধারা জামিন অযোগ্য এবং পরের দুটি জামিন যোগ্য। কোন কোন অভিযোগে অভিযুক্ত করা হয়েছে তাঁকে?
 
কর্তব্যরত সরকারি কর্মীর গায়ে হাত তোলা
কর্তব্যরত সরকারি কর্মীকে মারধর করা
সরকারি কর্মীর কাজে বাধা দেওয়া
নিরাপত্তাবেষ্টনী ভেঙে বেআইনি প্রবেশ
এবং প্রাণে মেরে ফেলার হুমকি
 
ঘটনাস্থলে উপস্থিত ২৪ ঘণ্টার সাংবাদিকদের ক্যামেরায় যে ছবি ধরা পড়েছে তা কিন্তু শিলাদিত্য চৌধুরীর বিরুদ্ধে আনা অভিযোগগুলির থেকে সম্পূর্ণ ভিন্ন। ছবি বলছে সেদিন নিরাপত্তাবেষ্টনীর বাইরেই ছিলেন শিলাদিত্য চৌধুরী। উপস্থিত সরকারি কর্মীদের গায়ে হাত তোলা বা মারধরের ঘটনা দূরে থাক, কোনও সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার ছবিও ধরা পড়েনি কোনও ক্যামেরায়। অর্থাত্‍ শিলাদিত্য চৌধুরীর বিরুদ্ধে যে যে অভিযোগ আনা হয়েছে, গত বুধবার তেমন কিছুই ঘটেনি। বরং মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ায় উচ্চপদস্থ পুলিসকর্মীরাই শিলাদিত্য চৌধুরীকে নিরাপত্তাবেষ্টনীর ভিতর দিয়ে মঞ্চের পিছন দিকে নিয়ে যান। জিজ্ঞাসাবাদ করে সন্তুষ্ট হয়ে পুলিস তাঁকে ছেড়েও দেয়। স্বাভাবিকভাবেই পুলিসের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ উঠেছে।





Post Your Comment

Total Comments:13

dedi to moubade dar sanga nea ai rajjar montri hoyachan, tai onar bhoy laga.

This sort of attitude distinguishes our honourable Chief Minister from her team of spineless ministers and followers. To some extent I agree with Sri Bijoy chakraborty saying ..... etai howya uchit chilo, noile kibhabe bujhtam je amra ki bhul korechi.

Ms Bannerjee is implementing a dictetorial regime. No one ca question her! if one does one ends up in jail. How come IPS officers are not protesting this behaviour/

Be Careful.... Don`t Protest...... You will be ``MAUUUUU..........``

নরক গুলজারের একটা গান খুব মনে পড়ছে, ``কথা বোলনা, কেউ শব্দ কোরনা, ভগবান নিদ্রা গিয়েছেন, গোলযোগ সইতে পারেন না না না না না `` হিটলারের পরিণতি কি হয়েছিল আশা করি এ কালের হিটলার/রা যেন মনে রাখেন।

CPIM ER MERUDANDA AR NEI.SHILADITYA MANY MAY THANKS TO YOU.

Vaba Jai na akjon ja ichha tai korche,, R kono Protibad nai,,, Kothai sujat bhadro,,, kothai APDR soho Manobadhikar Songho

paschim banglar manushder kachhe prashno mombatigulo ki shesh hoye gachhe aei annayer protibad hochhe na keno ? hathe ki churi porechhen na ki ?

committees. Today with the change of the state government suddenly the educational authorities found justification promoting the institution to the higher standard followed by incurring sizeable amount towards construction of building and walling the surroundings premises in addition to the salaries of the teaching and non teaching staff where there is no student to be taught, unfortunately today the collective strength of the students comprising class V to class X is mush much below one hundred in total. And inspection is absolutely necessary to restrict such a huge wastage of state fund which is already dwindling. Will the press take the initiative to stop such a social loss? And draw the attention of honorable State Education Minister.

Dear Sir, Michael Nager Sikshaniketan situated at P.O.Micheal Nager , KOL—133, within ward no-19 of Madhyamgram Municipality has been elevated to a secondary school recently. Sikshaniketan was a junior high school since 1980, its student’s strength never improved to the extent of getting the school promoted to class X from class VIII. Repeated inspection by the appropriate authorities failed to convince the previous government to justify its up gradation despite urging by the school managing committees. Today with the change of the state government suddenly the educational authorities found justification promoting the institution

Rastay-Train-ferighat a eey alochona cholche.Maush toiri hochhe uttor debar.plz eey commnts ta CPI(M)Er bhaben na.

Sotti r sojjo hoi na. West Bengal er manush er uchit sasti hoche. Erokom howa uchit chilo WB manush er sathe.

this is ridiculous. how police can do such things.thanx 24 ghonta for promoting the news

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।