ভোট শেষ হতেই উত্তপ্ত কুপার্স ক্যাম্প

Update: June 4, 2012 15:05 IST

নির্বাচনপর্ব মেটার পর সন্ত্রাসের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। রবিবার রাতে নদিয়ার কুপার্স ক্যাম্পের আট নম্বর ওয়ার্ডের কংগ্রেস কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা হয় বলে অভিযোগ। বাদ যাননি ওই ওয়ার্ডের কংগ্রেস প্রার্থীও। পুলিসের সামনে এই হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ।

হাসপাতাল থেকে রবিবার রাত সাড়ে দশটা নাগাদ নিজের বাড়িতে ফিরছিলেন পরিতোষ মাজি। সে সময় তাঁর পথ আটকায় বেশ কয়েকজন। ঘটনাস্থলের ঢিল ছোঁড়া দূরত্বে থানা। অভিযোগ, ফোন করা হলেও, পুলিস দেরি করে ঘটনাস্থলে পৌঁছয়। পুলিসের সামনেই এলাকার কংগ্রেস কর্মী-সমর্থকদের বাড়িতে ভাঙচুর চলে। মারধর করা হয় কংগ্রেস কর্মী-সমর্থকদের। ঘটনার জন্য তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। তৃণমূল নেতা দিলীপ দাসের নেতৃত্বেই এই হামলা বলে অভিযোগ।
 
ঘটনায় আহত আটজনকে রাতেই রাণাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে।
 





Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।