পূর্ব মেদিনীপুরে তৃণমূলের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ কৃষকদের

Update: June 13, 2012 12:14 IST

নিয়তির পরিহাস বোধহয় একেই বলে! কৃষকদের সংগঠিত করে এক সময় যে অধিগৃহীত জমিতে উন্নয়নের কাজ বন্ধ করে দিয়েছিল তৃণমূল, পালাবদলের পর এখন তারাই সেখানে কৃষক বিক্ষোভের মুখে। যাঁকে ঘিরে কৃষক অসন্তোষ তীব্র হচ্ছে, তিনি পূর্ব মেদিনীপুরে জমি আন্দোলনের অন্যতম মুখ এবং বর্তমানে হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। এবার তাঁর বিরুদ্ধেই ক্ষোভ উগরে দিচ্ছেন কৃষকরা।

কৃষক বিক্ষোভের জেরে ইতিমধ্যেই আটকে গিয়েছে হলদিয়া উন্নয়ন পর্ষদের কাজ। পূর্ব মেদিনীপুরের মহিষাদলের বামুনিয়া গ্রামের কৃষকদের অভিযোগ, হলদিয়া উন্নয়ন পর্ষদ তাঁদের ঠকিয়ে রাতের অন্ধকারে জলাজমি ভরাট করছে। প্রতিবাদে পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আন্দোলনে যাওয়ার কথা জানিয়েছেন তাঁরা।

প্রায় ৪৭ একর জমিকে কেন্দ্র করে গণ্ডগোল শুরু। মহিষাদলের ইটামগরা পঞ্চায়েতের অন্তর্গত বামুনিয়া গ্রামে ৪১ নম্বর জাতীয় সড়কের ধারে অবস্থিত এই জমি। ২০০১ সালে হলদিয়া উন্নয়ন পর্ষদ জমি অধিগ্রহণের জন্য বিজ্ঞপ্তি জারি করে। ২০০৬ সালের মধ্যে প্রায় ২০০ কৃষককে ক্ষতিপূরণ দেওয়া হয়। প্রতি ডেসিমেল ৪,৪০০ টাকা দরে ক্ষতিপূরণ পান কৃষকরা। অধিগৃহীত জমির মধ্যে কৃষিজমির পাশাপাশি জলাজমি ও বাস্তুজমিও ছিল। ২০০৮ সালে হলদিয়া উন্নয়ন পর্ষদ জলাজমি ভরাট করতে গেলে স্থানীয় তৃণমূল নেতৃত্ব আরও বেশি জমির দাম চেয়ে আন্দোলন শুরু করে। তত্কালীন পর্ষদ চেয়ারম্যান লক্ষ্মণ শেঠ ছিলেন এই আন্দোলনের লক্ষ্য।

কিন্তু পরিস্থিতির ফেরে তৃণমূল সমর্থক সেই কৃষকরাই এখন শুভেন্দু অধিকারীর ভূমিকায় চরম ক্ষুব্ধ। তাঁদের দাবি, আড়াই লক্ষ টাকা ডেসিমেল দরে জমির দাম দিতে হবে। কৃষকদের অভিযোগ, রাতের অন্ধকারে জলাজমি ভরাট করছে হলদিয়া উন্নয়ন পর্ষদ। প্রতিবাদে বুধবার রাতে ওই জমিতে পর্ষদের উন্নয়নের কাজ বন্ধ করে দিয়েছেন তাঁরা। এই ঘটনায় জেরে এলাকায় তৈরি হয়েছে চরম উত্তেজনা।

Post Your Comment

Total Comments:9

Unparallel news channel

YEH TO HONA HI THA. THOSE WHO ARE SUPPORTED PARTIES IN PRESENT STATE GOVERNMENTS MUST HAVE FACE THE CONCEQUENCES, BECAUSE THE CLASS THE PRESENT GOVERNMENT REPRESENTS ARE AGAINST DEMOCRATIC NORMS, AGAINST PANCHAYET SYSTEMS, AGAINST WORKING CLASS, AGAINST VALUE BASED POLITICS. THEY ARE PRO ZAMINDERS,LAND LORDS, IMPERIALISTS. THEY ONLY BELIEVE IN HOOLIGANISM. TODAY NOT EVERYONE BUT TOMORROW EVERYBODY MUST REALIZE THIS.TAB TAK BAHUT KHOON BAHA JAYEGA.

fhghgh nmnm

This is not strange, when you come to power sealing the fate of West Bengal to deny development, but development in one way is somehow beneficial to some people, who get illegitimate money, and when in power it is you cannot deny development and that requires land, but you have come to power wrongly persuading people, this you should not forget. It is better to be in the gallery than to play in the field, this government may have guessed it, and for five years only, thereafter they may not try to come back, but the state has already reached its nadir. Not a single inch of land can be available for development, but that will for ever be used to grow vegetables and rice, Unnayan will remain a slogan fake and false.

This is not strange, when you come to power sealing the fate of West Bengal to deny development, but development in one way is somehow beneficial to some people, who get illegitimate money, and when in power it is you cannot deny development and that requires land, but you have come to power wrongly persuading people, this you should not forget. It is better to be in the gallery than to play in the field, this government may have guessed it, and for five years only, thereafter they may not try to come back, but the state has already reached its nadir. Not a single inch of land can be available for development, but that will for ever be used to grow vegetables and rice, Unnayan will remain a slogan fake and false.

ঘাসফুল এখন বাঁশ হয়ে দেখা দিচ্ছে..................

Exactly. This is called in Bengali - ``Khal kete Kumir ana`` People of West Bengal pls understand the bluner we did in the last election and come forward to amend the sin as early as possible.

Harmad chere amra unmad enechi.....odhikari samrajjer poton asonno.....

এটাই তো হবে .আমরাতো খাল কেটে কুমির নিয়ে এসেছি.এরপর হয়তো আমাদের মুখ্য মন্ত্রীর পদ তা থাকবেনা .রাজা প্রজা শাসন হয়ে যাবে.

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।