করলার পুনরাবৃত্তি গদাধরে

Update: July 31, 2012 22:49 IST

করলার পর এবার গদাধর। গত বছর নভেম্বর মাসে মারাত্বক বিষক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হয় করলা নদীর মত্‍স ভাণ্ডার। সোমবার বিকেলে একই ঘটনার পূনরাবৃত্তি দেখা গেল জলপাইগুড়ির গদাধর ক্যানেলে। বিষক্রিয়ার জেরেই ক্যানেলের মাছ মরে যেতে শুরু করে।

গত বছর নভেম্বর মাসে বিষক্রিয়ার জেরে ক্ষতিগ্রস্ত হয়েছিল জলপাইগুড়ির করলা নদীর মত্‍স ভাণ্ডার। নদীর একটা বড় অংশের মাছ মরে যায়। সোমবার বিকেলে একই ঘটনার ঘটল জলপাইগুড়ির গদাধর ক্যানেলে। বিষক্রিয়ার জেরে ক্যানেলের মাছ মরে যেতে শুরু করে। জলে ভেসে উঠতে থাকে কই, শোল, খলসে, পুটির মত নানা রকম মাছ। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কেউ বা কারা ক্যানেলের জলে বিষ মিশিয়ে দিয়েছে বলে অভিযোগ বাসিন্দাদের।
 
তবে রাত পর্যন্ত বিষক্রিয়ার কারণ চিহ্নিত করা যায়নি। মত্‍‍স দফতরের কোনও প্রতিনিধি ঘটনাস্থলে না আসায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। বিষক্রিয়ার পর ক্যানেলের মাছ বিক্রির ওপর পার্শবর্তী বাজারে মাছ বিক্রির ওপর কোনও নিষেধাজ্ঞাও জারি করা হয়নি।
 







Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।