অধীরের বিরুদ্ধে খুনের হুমকির অভিযোগ হুমায়ূনের

Update: December 3, 2012 21:02 IST

অধীর চৌধুরীর বিরুদ্ধে এবার খুনের চেষ্টার অভিযোগ তুললেন সদ্য কংগ্রেস ছেড়ে রাজ্য মন্ত্রিসভায় যোগ দেওয়া হুমায়ূন কবীর। একদা অধীর-ঘনিষ্ঠ, বর্তমানে প্রাণী সম্পদ উন্নয়ন  দফতরের প্রতিমন্ত্রীর অভিযোগ, অনুগতদের দিয়ে একাধিকবার তাঁকে খুনের হুমকি দিয়েছেন অধীর চৌধুরী।

সেকারণে মুখ্যমন্ত্রীর কাছে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন তিনি। এবিষয়ে ইতিমধ্যে বেলডাঙ্গা থানায় অভিযোগও দায়ের করেছেন হমায়ুন কবীর। তাঁর আরও দাবি, অধীর চৌধুরী আরও নানা অপরাধমূলক কাজকর্মে জড়িত। উপযুক্ত সময়ে সব দুষ্কর্মের প্রমাণ দেবেন বলেও জানিয়েছেন কবীর।

Post Your Comment

Total Comments:2

congress is not for u like greedy, congress is much better when the man leave up like u , mr. choudhary should find out the man from congress same to u

vul sob vul.proman din.

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।