তৃণমূল বিধায়কের বিরুদ্ধে উঠল জোর করে জমি কেড়ে নেওয়ার অভিযোগ

Update: March 5, 2013 15:37 IST

নেত্রী বরাবরই জোর করে জমি অধিগ্রহণের বিরুদ্ধে। এমনকী প্রমোটাররাজ, সিন্ডিকেটরাজকে প্রশ্রয় না দেওয়ার জন্য বারবারই দলের নেতা-কর্মীদের বার্তা দিয়েছেন তিনি। অথচ তাঁর দলের বিধায়ক এবং জেলা সভাপতির বিরুদ্ধেই জোর করে জমি কেড়ে নেওয়ার অভিযোগ উঠল। অভিযোগ, গোটা একটা আদিবাসী গ্রামকেই উত্‍খাত করে দিতে চাইছেন মধ্যমগ্রামের তৃণমূল বিধায়ক রথীন ঘোষ এবং উত্তর চব্বিশ পরগনার তৃণমূল জেলা সভাপতি নির্মল ঘোষ।

স্থানীয় এক প্রমোটার চক্রকে মদত দিচ্ছেন তাঁরা। মধ্যমগ্রামের দোলতলায় তিরিশ বছরেরও বেশি সময় ধরে রয়েছেন লক্ষ্মীরানি মুর্মু, নন্দলাল ওঁরাওরা। তাঁদের কাছে জমির বৈধ কাগজপত্রও রয়েছে। বাসিন্দাদের দাবি, পুরসভাকে নিয়মিত ট্যাক্সও দেন তাঁরা। অভিযোগ, তা সত্ত্বেও টাকা নিয়ে জমি ছেড়ে দেওয়ার জন্য স্থানীয় তৃণমূল নেতৃত্ব ক্রমাগত তাঁদের চাপ দিচ্ছেন। বিষয়টি জানিয়ে জেলার ভূমি রাজস্ব দফতর, জেলাশাসক, এমনকি মুখ্যমন্ত্রীকেও চিঠি দিয়েছেন বাসিন্দারা। তৃণমূল নেতৃত্ব অবশ্য যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে।

Post Your Comment

Total Comments:5

MR.PARTHO,MR.MUKUL,MR.MADAN - EHA KI SAJANO GHATONA ? ANUGROHOPURBOK EBAPYERA ALOKPAT KORLE BANGLAR MANUS JANTE PARBE.

I myself a widow residing at madhyamgram for last 50 yrs.& same type of incident occured with my family for a pice of land of 35 katha,in which we are the leagal tanent we have all documents with us and a leagal suit is there at barasat court and the entire matter is known by the municipal chairman cum mla sri Rathin Ghosh &Vice Chairman Sudip Mitra but they didnt help us but they take their motion very actively to the promoter ARCH GROUP....if you people support us I can come down to you with all my documents for a proper justice.Pls ask these two person how they become so wealthy in so short span & when the matter is in court how they give the mutation to the developer for the land........!!!!!!

  • Friend
  • Posted: 3/6/2013 10:49:32 AM

Hello Smt.S.Chakraborty, Please contact Zee Helpline if they can do something about this ``theft`` by Political Goons. My best wishes are with you. But, one request think twice, thrice and as many as possible before casting your vote next time. It was our choice and we must suffer to some extent. Please contact Zee Helpline & at the same time write a letter to the District Magistrate and consult with your Legal advisor.

``birodhira sorrojontro korchhe......`` rothin & nirmal dujon bachcha chhele samanno ektu chhotto ghatona ghotiyechhe....... eta niye plz rajniti korben na.... Bachcha chhele duto minister/secretary kono kichhui paini abar amra 34yrs lut korai onara sujog panni... ekhon onara ektu kore khak...

Era keu didir katha sonena.

I do not subscribe to your view.On the contrary,this is the kind of employment Ms. Mamata Banerjee professes and endorses in our sttesthat is LOOTEY KHAO

``dhoper kirton`` khub oslil duti sobdo!!! kintu jodi ei sobdo dutir kono ostitto thakey tahole nischit korun protyekti tmc sobhai giye neta/netrider bhason sunun. Dekhben oslil holeo sobdo dutir jotharto jukti bidyoman

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।