একইদিনে কংগ্রেস-তৃণমূলের পাল্টা মিছিলে উত্তপ্ত সিঙ্গুর

Update: June 30, 2012 18:30 IST

নতুন সরকার ক্ষমতায় আসার পর একবছর কেটে গেলেও সিঙ্গুর সমস্যার সমাধান এখনও বিশ বাঁও জলে। রাজ্য  সরকারের তৈরি সিঙ্গুর জমি আইনকেও অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। এই অবস্থায় সিঙ্গুরে নতুন করে আন্দোলন শুরু করল শাসক দল। বিকেল তিনটেয় কামারকুণ্ডু স্টেশনের কাছে ভারতী সঙ্ঘের মাঠ থেকে মিছিল শুরু করে তৃণমূল ছাত্র পরিষদ। সঙ্গে ছিলেন জেলা তৃণমূল নেতারাও ।

কিন্তু শাসক দলের এই আন্দোলন ঠিক কাদের বিরুদ্ধে এবং কোন ইস্যুতে তাই স্পষ্ট নয়। কেননা সিঙ্গুর সমস্যা সমাধানের দায়িত্ব যখন রাজ্য সরকারেরই, তখন শাসক দলের এই আন্দোলনের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন উঠছে।

অন্যদিকে, সিঙ্গুর নিয়ে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাস্তায় নেমে কার্যত জেহাদ ঘোষণা করল কংগ্রেস। সিঙ্গুর-সমস্যার সুষ্ঠু সমাধানের দাবিতে আজ মিছিলের ডাক দিয়েছিল কংগ্রেসও। সিঙ্গুর ব্লক কংগ্রেসের নেতৃত্বে মিছিল হয়। অনিচ্ছুক কৃষকদের জন্য দু`হাজার টাকা করে ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। কিন্তু আদৌ কৃষকেরা সেই ভাতা পাবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে কংগ্রেস। কংগ্রেসের দাবি, আইনি লড়াইয়ের দীর্ঘসূত্রিতার পথে না গিয়ে সিঙ্গুরের অনিচ্ছুক কৃষকদের সমস্যার সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নিক সরকার।

একই দিনে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস পরস্পরের বিরুদ্ধে রাস্তায় নামায় ফের সরগরম রাজ্য রাজনীতি। চড়ছে উত্তেজনার পারদও। কংগ্রেসের এই মিছিলের ফলে শরিকি সম্পর্ক এবার কোথায় গিয়ে দাঁড়ায় তা নিয়ে তৈরি হয়েছে জল্পনা। অন্যদিকে তৃণমূলের প্রাক্তন জোটশরিক এসইউসিআই(এম)-এর তরফে আগামী ১লা জুলাই সিঙ্গুর অভিযান কর্মসূচির ঘোষণা করা হয়েছে।

Post Your Comment

Total Comments:5

Nijeder paper fol nijera bhog korche singurer chasira poriborton deke ene ,aj jekhane agacha/porgacha jonmache sekane sona folto .kintu seta r hote dilo koi sobai protaronar jale pa bie nijer pae kurul marlo........R Mr.XYZ juto jodi martei hoi nijer gale marun , aj ei tomader moto mukhos pora lokeder jonnei state er ei hal ..nijer mot prokas korte jara mukhos pore tara jutor upojukto, parle ei sobuj neta der moto mukhos pore manuser khoti na kore nije nijer nam ta die prokasse protest koro Mr.xyz.......

xyz সি এম এর মুখে না মেরে আপনার বাবার মুখে মারুন ,কেন এমন ছেলে জন্ম দিয়েছিল.সিঙ্গুর আপনার বাবারা যা করেছে তা আপনার পরের জন্মের লোকদের ভোগ করতে হবে .আপনি বুজ্দে পারবেন ,কারণ আপনি দিদির আচলের তলায়ই ঢুকে আছেন .

cpim er paper fal bhog korte hochhe singur er lok der. cpim neta der mukhe juto mara uchit.

I told to the chief minister that you solve the singur problem imediately.

I told to the chief minister that you solve the singur problem imediately.

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।