শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর সভার আগে ভাঙল মঞ্চ
Update: January 27, 2013 19:36 IST
শিলিগুড়িতে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানের আগের দিন ভেঙে পড়ল মঞ্চের পাশের গ্যালারি। মহড়া চলাকালীন দুর্ঘটনাটি ঘটায় আহত তিন শিশুশিল্পী। আগামিকাল শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান। সেখানে সঙ্গীত পরিবেশন করার কথা প্রায় ১২০০ শিশুশিল্পীর। আজ সেই অনুষ্ঠানের চূড়ান্ত মহড়া চলাকালীন মঞ্চের পাশের গ্যালারিটি ভেঙে পড়ে। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে যান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব।
এদিকে মুখ্যমন্ত্রীর সফরের আগেই কার্যত মোর্চা শূন্য পাহাড়৷ পাহাড়ে যখন উত্তরবঙ্গ উত্সবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী, তখন দিল্লিতে ধরনায় বসবে গোর্খা জনমুক্তি মোর্চা নেতৃত্ব৷