রবীন্দ্রনাথের `চার-অধ্যায়` আজকের গল্প জানালেন পরিচালক

Update: April 30, 2012 20:01 IST

রবীন্দ্রনাথের `চার অধ্যায়`-এর মূল গল্পকে অপরিবর্তিত রেখেই পশ্চিমবঙ্গের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে তাঁর ছবিতে তুলে ধরার চেষ্টা করেছেন পরিচালক বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়।

"উপন্যাসটিকে সিনেমায় রূপ দেওয়ার কথা মাথায় আসতেই এই মুহূর্তের রাজনৈতিক চিত্রটাকে গল্পের সঙ্গে মেলাতে চেয়েছিলাম। তৈরির পর আজকের প্রেক্ষাপটের সঙ্গে একেবারেই মানানসই লাগছে ছবিটি," সাংবাদিকদের জানালেন বাপ্পাদিত্য। তবে তিনি যে রবীন্দ্রনাথের মূল চিন্তার থেকে একেবারেই সরেননি সে কথা স্পষ্টই জানান তিনি।

মুখ্য দু`টি চরিত্র, ইন্দ্রনাথ ও ইলার চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রনীল সেনগুপ্ত এবং পাওলি দাম।

আগামী মাসেই রিলিজ করতে চলেছে এই ছবি।

Post Your Comment

Total Comments:1

Apekshay thaklam ati agraha niye.

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।