সাবাস `প্রফেসর` শঙ্কু

Update: April 27, 2012 11:01 IST

রাজ্য জুড়ে প্রবল রাজনৈতিক বিতর্ক সত্ত্বেও ফতোয়া জারির প্রবণতা ক্রমবর্ধমান তৃণমূলে! খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের পর এবার ফরমান-তালিকায় নবতম সংযোজন তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)-এর রাজ্য সভাপতি শঙ্কুদেব পণ্ডা।

ভাঙড় কাণ্ড নিয়ে রাজ্য জুড়ে প্রবল রাজনৈতিক বিতর্কের মধ্যেই এবার পশ্চিমবঙ্গের কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে অধ্যাপনা করার নতুন 'গাইডলাইন' তৈরি করে দিলেন শঙ্কুদেব।

কী সেই ফতোয়া?

বৃহস্পতিবার ভাঙড় কলেজের অধ্যাপিকা নিগ্রহে অভিযুক্ত দলীয় নেতা আরাবুল ইসলামের সমর্থনে, গতকাল এলাকায় মিছিল করে তৃণমূল কংগ্রেস। মিছিল শেষে টিএমসিপি'র এক এক পথসভায় শঙ্কুদেব পণ্ডা বলেন, অধ্যাপকের মুখোশ পরে কলেজ-বিশ্ববিদ্যালয়ে সিপিআইএম করা চলবে না।

আর কোনও অধ্যাপক যদি শাসক দলের ছাত্রসংগঠনের এই ফতোয়া অগ্রাহ্য করেন?
একেবারে আরাবুল ইসলামের কায়দাতেই তর্জনী উঁচিয়ে টিএমসিপি'র রাজ্য সভাপতির হুঁশিয়ারি, 'তাহলে ইঞ্চিতে ইঞ্চি বুঝে নেব'!

ভাঙড়  কলেজে প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলামের নেতৃত্বে অধ্যাপিকা নিগ্রহের ঘটনায় ইতিমধ্যেই রাজনৈতিকভাবে যথেষ্ট বেকায়দায় পড়ছে তৃণমূল। এই পরিস্থিতিতে কেন হঠাত্‍ সিপিআইএম বিরোধিতার নামে কার্যত গোটা অধ্যাপক সমাজের পায়ে দলতন্ত্রের শৃঙ্খল পরাতে তত্‍পর হলেন তৃণমূলের এই ছাত্রনেতা? 

রাজনৈতিক মহলের একাংশের মতে, তৃণমূলের অভ্যন্তরীণ গোষ্ঠী সমীকরণ এর অন্যতম কারণ। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে শঙ্কুদেবের সম্পর্ক যথেষ্ট 'মধুর'। সম্প্রতি একাধিক ইস্যুতে দু'জনের সংঘাত প্রকাশ্যে এসেছে। সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠানগুলিতে অডিট'কে কেন্দ্র করে তৃণমূল ছাত্র পরিষদের শিক্ষামন্ত্রীকে ঘেরাওয়ের ঘটনায় এই তিক্ততা আরও বেড়েছে। সাম্প্রতিক অতীতে কার্টুন কাণ্ডে অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রের গ্রেফতারির পর যথেষ্ট সংযত প্রতিক্রিয়া জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী। ভাঙড় কলেজে অধ্যাপিকা নিগ্রহের ঘটনা নিয়েও আরাবুলের অবস্থানকে সমর্থন করেননি পেশায় অধ্যাপক ব্রাত্য। এই পরিস্থিতিতে দলীয় নেতৃত্বের 'গুড বুক'-এ থাকতেই শঙ্কুদেব পণ্ডা আগ বাড়িয়ে আক্রমণাত্মক সিপিআইএম বিরোধিতার লাইনে হেঁটেছেন বলে মত, রাজনৈতিক মহলের একাংশের।





Post Your Comment

Total Comments:14

Na Shanku dev ata aapni akdomi thik kaj karenni. katha bartai aro sanjato hon r aacharane bhadra. tobeto aapnake trinomuler karmi bole loke manbe. aamar driro biswas mamata a jinish channi. aapni nischay janen mamatake dekheyi abar aamra paribartan korechi. daya kore aamader o mamatar samman niye chinimini khelben na.ate aamar aapnar paschimbanger karo bhalo habe na.bhalo thakben.

Is this Ponda is a student or something else. He should be cautious, time will teach him a good lesson along with `its` mentor. God save `this` animal.

biswa barenya srasta Satyajit Roy er amar sristi prof. Shanku, jara Satyajit porechhen tara janen `who is prof.Shanku` ekhane ekjon tritio sreneer chatra neta ke prof. Shanku sambodhan korae amar moto anek Satyajit anuragir e bhalo lagbe na.ontoto 24 ghantar moto ekta daityasil chaneler kachhe eta asha kori na.

So we are having Pariborton of sorts. Without seeking intervention from the police and/or justice from the judiciary, the dispute between a landlord and a tenant can be taken up with the minister Subroto Mukherjee directly for resolution. This is what has been done by the tenant of the lady professor.

Arrest Him

ara to nijeder kobor nijerai khurche.oi rokokom angul tule dhamki dile jonogan mane amra next election a oder matite sui a debo palanor r jayga thakbe na.

1. Why there is no FIR against Arabul? 2. Why the teacher concerned went to WBCUTA, the CPM organization in lieu of local Police Station? 3. What the teachers have done `Actually`` in last so many years? Is it teaching or any thing else? If it is teaching then where Bengal stands in all India rating? 4. How many school teachers and professors have been appointed in a fair manner? 5. Most importantly, how many these teachers can read and write English, the lingua franca up to this passable limit? Shame on you and your channel. I can not say long live TMC because they appears to be the another side of the same coin. But I must say, Newtons third law has been triggered off.

মাননীয় উচ সিখ্যা মন্ত্রী .আপনার এখন অনেক কাজ কমে গেল .আপনাকে আর বেসি চিন্তা করতে হবেনামুখ ঝামটি খেতে হবে না .আপনার সব কাজ প্রফেসর পন্ডা করে দেবে.পশ্চিম বঙ্গের বাঙালি হিন্দু সমাজের কাছে একটা জিনিস জানতে ইচা করছে?আপনারা কখনো বাঙালি পদবি পন্ডা সুনে ছেন?মনে হয় না. প্রফেস পন্ডা অন্য কোনো রাজের হবে.যেহেতু উনি বাঙালি নন ,সেই কারণে বাঙালিদের মধ্যে একটা সামপ্র দায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে.কার কথা বলব, জতি,না মুকুল, না আরা ,না পন্ডা,এরা সবাই একসে বারকার এক .কাকে ছেড়ে কাকে রাখি.আমরা সেটা মাননীয়া মুখ্য মন্ত্রীর উপর ছেড়ে দিলাম.আমরা সব সময় রবীন্দ্র নাথ কে নিয়ে গর্ভ করি .কিন্তু উনি অনেক আগে এই আশংকা করেছিলেন.জানি না প্রফেসর পন্ডা নিজেকে কি ভাবছেন.উনি ঘুগু পাখি দেখেছেন কিন্তু উনি ঘুগু পাখির ফাঁদ দেখেন নি.

PROFESSOR SHANKU NAKI PROPRITER OF TMC SHANKU????

Be careful Shonku babu... take care of your length ... then check other`s!!!

I AM A LEFTIST SUPPORTER AND I AM NOT A PROFFESSOR

-TMC MINISTERS AND LEADERS ARE GOING TO MAKE WEST BENGAL A STATE WHICH WILL BE RULED BY SOME DICTATORS...THEY HAVE FORGOTTEN THAT THERE ARE ABOUT 2 CRORES LEFT SUPPORTERS IN OUR STATE AND THEY HAVE AROUND 2.5 CRORES SUPPORTES...MANY OF THE TMC SUPPORTERS ARE SAYING THAT THEY HAVE DONE A TREMENDOUS MISTAKE CASTING THEIR VOTE IN FAVOUR TMC...IF THIS CONTINUES, THAT DAY IS NOT VERY FARTHER WHEN PEOPLE WILL REVIVE THE LEFTISTS AND THROW THE TMC AWAY...

erpor didi bolbe blood banke lal blood rakha jabe na...

besi din chalbe na ei rakam vabe.sabas momota sabas.

blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।