টি টোয়েন্টি ক্রমতালিকায় আইরিশদেরও পিছনে অসিরা

Update: September 8, 2012 21:00 IST

হেডেন, ওয়ার্ন, পন্টিংয়ের পরবর্তী অস্ট্রেলিয়ান ক্রিকেটের দূরাবস্থাটা আবার সামনে চলে এল। আইসিসির টি টোয়েন্টি ক্রমতালিকায় অস্ট্রেলিয়া এখন দশ নম্বরে, `বামন` দেশ আয়ারল্যান্ডেরও পিছনে ওয়াটসন, ওয়ার্নাররা। শুক্রবার মধ্যরাতে সুপার ওভারে পাকিস্তানের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি টোয়েন্টিতে পাকিস্তানের কাছে হেরে যায় অস্ট্রেলিয়া। জর্জ বেইলির দল ০-২ সিরিজ হারে পাকিস্তানের কাছে।

টি টোয়েন্টিতে অবশ্য সেভাবে কখনই ভাল রেকর্ড নেই ক্যাঙারু বাহিনীর। চারবারের ওয়ানডে বিশ্বচ্যাম্পিয়নরা টি টোয়েন্টিতে একবারও বিশ্বসেরা নয়। ক` দিন পরই শ্রীলঙ্কায় টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে এই টি টোয়েন্টি ক্রমতালিকা চাপে রাখবে অসিদের।

Post Your Comment

Total Comments:0
blog-img আজ যদি চেতনার মাঝে পড়ে আছে লাশ... বহুদিন আগের লেখা একটি লাইন আবারও ধাক্কা মেরে গেল। একটু অন্য পরিসরে। নিউ গড়িয়ার, ঢালুয়া গমকল মোড় আমাদের সবাইকে এনে দাঁড় করিয়ে দিয়েছে। সামনে অসংখ্য প্রশ্নমালা। ডাইনে মোরাম বিছানো হতবাক্ সরুগলি। সুদীপ্তর বাড়ির রাস্তা। রাস্তার শেষপ্রান্তে সুদীপ্তদের বাড়ি 'সরগম'। সেখানে প্রায় প্রলাপের মত জেগে রয়েছেন এক বৃদ্ধ। অভ্যাস, অস্বস্তি আর হাপড় টেনে বেঁচে থাকতে চেয়ে বেহালায় ছর টানছেন। স্বরলিপি লেখা কাগজগুলো মাঝে মধ্যেই এলোমেলো হয়ে পড়ছে। যেভাবে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটের পর থেকে সবটাই যেন কেমন এলোমেলো হয়ে গেছে এই চৌষট্টি বছরের অশক্ত মানুষটির। প্রলাপ। একমাত্র প্রলাপ বলাটাই প্রণব কুমার গুপ্তের সঙ্গে এখন মানায়। সদ্যপ্রয়াত ছেলের কথা বলতে বলতেই বলছেন, "ভায়োলিনটাই এখন আঁকড়ে ধরতে চাইছি, আচ্ছা কী মনে হয় বলুন তো, আবার বাজাতে পারবো তো?" প্রলাপের মত বলে চলা, জলজ্যান্ত প্রলাপের মতই তিনতলা বাড়িটার ওপর নিচ হাতড়ে বেড়ানো। এই সিঁড়িগুলোর বাঁকে যদি একবার দেখা হয়ে যায় তার তেইশ বছরের হারিয়ে যাওয়া ছেলেটার সঙ্গে। তাইতো কথা বলতে বলতেই হঠাত্‍ বলে উঠছেন, "একটু দাঁড়ান আসছি।" আলো আঁধারিতে সিঁড়ি ভাঙছেন সুদীপ্ত গুপ্তর বাবা। যেভাবে জীবনর এতগুলো সিঁড়িগুলো পেরিয়ে এসে হঠাত্‍ই যেন ওঁর মনে হচ্ছে সব সিঁড়িই কেমন যেন থমকে দাঁড়িয়ে গেছে। বেহালার কাছে ফিরতে চাইছেন প্রণববাবু। পালিয়ে যেতে চাইছেন। পালিয়ে যাওয়ার যে কোনও সিঁড়ি নেই সামনে।