চেক বাউন্স মামলায় জেলের সাজা থেকে কি আপাতত রেহাই পাবেন রাজপাল যাদব? সুপ্রিম কোর্টে অভিনেতার আবেদনের শুনানিতে মিলেছে সাময়িক স্বস্তি, তবে তার সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে বড় শর্ত। সারেন্ডার এড়াতে বুধবারের মধ্যে ৫ কোটি টাকা জমা দিতে হবে আদালতের রেজিস্ট্রিতে। কিন্তু কীভাবে এই মামলায় জড়ালেন রাজপাল, কত টাকার দেনা নিয়ে শুরু হয়েছিল আইনি লড়াই এবং কেন শেষ পর্যন্ত গড়াল সুপ্রিম কোর্ট পর্যন্ত?