Aamir Khan: 'এটাই হয়তো আমার শেষ ছবি!' জীবনের বাকি সময় আদরে সোহাগে কাটাবেন প্রেমিকার সঙ্গে...

Aamir Khan: আমির খানের ব্যক্তিগত জীবন নিয়ে জোর চর্চা। প্রেমিকা গৌরীর সঙ্গে একত্রে থাকছেন আমির। আর এ প্রসঙ্গ ধরেই সমালোচকরা বলছেন, তাহলে কি এবার প্রেম করেই অবসর জীবন কাটাবেন আমির?

নবনীতা সরকার | Updated By: Jun 4, 2025, 04:39 PM IST
Aamir Khan: 'এটাই হয়তো আমার শেষ ছবি!' জীবনের বাকি সময় আদরে সোহাগে কাটাবেন প্রেমিকার সঙ্গে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউডের 'মিস্টার পারফেকশনিস্ট' খ্যাত আমির খানের সিনেমা থেকে বিরতি নেওয়ার কথা বছর খানেক আগে একবার শোনা গেছে। কিন্তু তিনি এ অঙ্গন থেকে বিদায় নেননি। এবার কি তাহলে তিনি সিনেমা থেকে বিরতি নিতে যাচ্ছেন? 'লাল সিং চাড্ডা'র পরে আমির খান ঘোষণা করেছিলেন, তিনি অভিনয় ছেড়ে দেবেন। সিনেমাটি বক্স অফিসে মোটেই ভালো করতে পারেনি। এরপরেই ভেঙে পড়েছিলেন এ তারকা। শুধু তাই নয়, তিনি সিনেমা ছেড়ে দেবেন এমন ঘোষণাও দিয়েছিলেন।

Add Zee News as a Preferred Source

এ ঘটনার পর দীর্ঘ একটা বিরতি নিয়েছিলেন আমির খান। তারপরে আবারও 'সিতারে জামিন পার' নিয়ে পর্দায় ফিরছেন এ অভিনেতা। কিন্তু তারপরে আমির খান কি আর সিনেমা করবেন না? সম্প্রতি একটি সাক্ষাৎকারে আমির খান বলেছেন  'মহাভারত' সিনেমায় অভিনয়ের পর আর হয়তো তাঁর কিছুই করার থাকবে না।

এদিকে সম্প্রতি আমির খানের ব্যক্তিগত জীবন নিয়ে জোর চর্চা। প্রেমিকা গৌরীর সঙ্গে একত্রে থাকছেন আমির। আর এ প্রসঙ্গ ধরেই সমালোচকরা বলছেন, তাহলে কি এবার প্রেম করেই অবসর জীবন কাটাবেন আমির? তবে দীর্ঘদিন পরে পর্দায় মুক্তি পাচ্ছে 'সিতারে জামিন পার।' 

'তারে জামিন পার' সিনেমার সিক্যুয়াল এটি। 'তারে জামিন পার' আমির খানকে এনে দিয়েছিল চূড়ান্ত প্রশংসা, নতুন করে জনপ্রিয়তার জোয়ারে ভেসেছিলেন আমির। 'সিতারে জামিন পার' এর ক্ষেত্রেও যদি এমনটা ঘটে, তাহলেও কি অভিনয় ছেড়ে দেবেন আমির? সেই উত্তর অবশ্য মেলেনি। আমির জানিয়েছেন, 'সিতারে জামিন পার' মুক্তির পরেই তিনি আবার নতুন সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করবেন।

'তারে জামিন পার' সিনেমায় রাম শঙ্কর নিকুম্ভ ছিলেন ভীষণ সংবেদনশীল। প্রত্যেকের মনের কথা বুঝতে, মানুষের সঙ্গে মিশে যেতে পারতেন একেবারে নিজের মতো করেই। কিন্তু 'সিতারে জামিন পার' সিনেমার তার চরিত্রটা হবে সম্পূর্ণ উল্টো।

এ প্রসঙ্গে আমির খানের বক্তব্য, 'এই সিনেমায় আমার চরিত্রের নাম গুলশান কিন্তু তার ব্যক্তিত্ব নিকুম্ভের ঠিক বিপরীত। সে একদমই সংবেদনশীল নয়। সে খুব অভদ্র, রাজনৈতিকভাবে সঠিক নয় এবং সবাইকে অপমান করে। সে তার স্ত্রী, মার সঙ্গে ঝগড়া করে। 

আরও পড়ুন: Earthquake in Pakistan Jail: প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের জেল! ২০০ বন্দি চম্পট দিল পুলিসের চোখে ধূলো দিয়ে...

সে একজন বাস্কেটবল কোচ এবং সে তার সিনিয়র কোচকে মারধর করে। সে একজন অনেক অভ্যন্তরীণ সমস্যায় জর্জরিত ব্যক্তি, এবং গল্পটি হলো কিভাবে সে সিনেমার সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়। কী ভাবে এ ধরনের একটা মানুষ তাকে ভালো মানুষ হওয়ার শিক্ষা দেয়, সেটা নিয়েই গল্প।' এ সিনেমায় দেখা যাবে দর্শিল সাফারি ও জেনেলিয়া ডিসুজাকে।

আরও পড়ুন: IPS Rachita Juyal News: মহিলা IPS অফিসারের হঠাত্‍ পদত্যাগ! সফল, মেধাবী, সত্‍ পুলিস কেন ছাড়লেন? নেপথ্যে কি চাপ না অন্যকিছু?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

 

 

About the Author

Nabanita Sarkar

সাংবাদিকতায় স্নাতকোত্তর। সংবাদ মাধ্যমের পাশাপাশি রাজনৈতিক পরামর্শদাতাদাতা হিসেবে কাজের অভিজ্ঞতা। আইন-আদালত থেকে বিনোদন, দেশ থেকে দুনিয়ার হরেক খবরে শেখার চেষ্টা অবিরাম...

...Read More

.