Alia Bhatt: 'ডাইনিং উইথ দ্য কাপুরস’-এ আলিয়া উধাও! দূরত্ব নাকি বিচ্ছেদের ইঙ্গিত? শোরগোল নেটপাড়ায়

Dining with the Kapoors Trailer: কাপুর পরিবারের নতুন ডকুমেন্টারি ‘ডাইনিং উইথ দ্য কাপুরস’-এর ট্রেলারে আলিয়া ভাটকে না দেখা যাওয়ায় তাঁর গ্রহণযোগ্যতা নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। যদিও আলিয়া নিজে ট্রেলার শেয়ার করে আনন্দ প্রকাশ করেছেন, তবুও নেটিজেনদের মনে প্রশ্ন-তিনি কি এখনও পুরোপুরি কাপুর পরিবারের অংশ নন?

রজত মণ্ডল | Updated By: Nov 20, 2025, 12:28 PM IST
Alia Bhatt: 'ডাইনিং উইথ দ্য কাপুরস’-এ আলিয়া উধাও! দূরত্ব নাকি বিচ্ছেদের ইঙ্গিত? শোরগোল নেটপাড়ায়

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাপুর পরিবারের বহু প্রতীক্ষিত ডকুমেন্টারি ‘ডাইনিং উইথ দ্য কাপুরস’–এর ট্রেলার প্রকাশের পর থেকেই শুরু হয়েছে নতুন আলোচনা। করিনা কাপুর খান, রণবীর কাপুর, করিশমা কাপুর-সবাইকে দেখা গেল এক ফ্রেমে। কিন্তু নজর কাড়ল একটাই বিষয়-আলিয়া ভাটের অনুপস্থিতি।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন: বাড়ির প্রাঙ্গণে, চিরঘুম থেকে জেগে উঠলেন গোল্ডি...আলো, গান ও কান্নায় ভেজা জুবিন-জন্মদিন

ট্রেলার ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ছুড়ে দেন অনেকেই। এই আলোচনা আরও জোরালো হয় যখন সোমবার আলিয়া নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ট্রেলারটি শেয়ার করেন। তাঁর এই আনন্দময় বার্তায় স্পষ্ট, তিনি প্রকল্পটি নিয়ে খুশি। তবে নেটিজেনদের প্রশ্ন একই জায়গায়-খুশি হলেও কী কারণে কাপুর পরিবারের এই বিশেষ মুহূর্তে তাঁকে দেখা গেল না?

সম্প্রতি এক সাক্ষাৎকারে অবশেষে মুখ খুললেন প্রযোজক আরমান জৈন। আলিয়া কেন শুটে থাকতে পারেননি, সেই প্রশ্নের উত্তরে তিনি জানালেন, 'আলিয়ার আগের থেকেই এক শুটিংয়ের কথা দাওয়া ছিল। সিনেমার মতো শোনালেও, রাজ কাপুর বলেছিলেন-'কাজই পুজো।'' যদিও এ কথা মানতে নারাজ আলিয়ার অনুরাগীরা।

অনেকের মতে, আলিয়া সফল অভিনেত্রী হওয়া সত্ত্বেও কাপুর পরিবারের সঙ্গে তাঁর সম্পর্কের জায়গাটি এখনও পুরোপুরি স্বচ্ছ নয়। বছর কয়েক ধরে তিনি এই পরিবারের অঙ্গ-তবুও এমন একটি পরিবারকেন্দ্রিক অনুষ্ঠানে তাঁর উপস্থিতি না থাকা নতুন জল্পনার জন্ম দিয়েছে।

এদিকে, ডকুমেন্টারিটি কাপুর পরিবারের বহু বছরের স্মৃতি, ব্যক্তিগত গল্প, খাবারের প্রতি ভালোবাসা এবং সিনেমার সঙ্গে তাদের অটুট বন্ধনকে তুলে ধরবে। আর্মান জৈন-এর সঞ্চালনায় এই শো-তে দেখা যাবে পরিবারের উষ্ণ মুহূর্ত, হাসি-আনন্দ এবং খাবাবরের রেসিপি।

আরও পড়ুন: জনপ্রিয় পাক-গায়ক কনসার্টে গায়ে জড়িয়ে নিলেন ভারতের পতাকা! প্রবল রোষের মুখে পড়েও বললেন, ফের করব...

‘ডাইনিং উইথ দ্য কাপুরস’ শুরু হবে ২১ নভেম্বর, ২০২৫। কিন্তু তার আগেই প্রশ্ন বড় হয়ে দাঁড়িয়েছে - কাপুর পরিবারের এই বর্ণময় আড্ডায় আলিয়ার জায়গা কোথায়? তাকে কি এখনও পুরোপুরি 'কাপুর পরিবার'-এর সদস্য হিসেবে দেখা হয় না?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Rajat Mondal

বিজ্ঞানের স্নাতক। কর্মজীবনের শুরু ওষুধ শিল্পে। পরে পেশা বদলে সাংবাদিকতায়। রাজনীতি, পরিবেশ-প্রযুক্তি এবং স্বাস্থ্য-- পছন্দের বিষয়। আসলে anything under the Sun is NEWS-- বিশ্বাস এই গুরুমারা বিদ্যায়। বিশদে জানতে গুগল করুন প্লিজ। ...Read More

.