Bappi Lahiri Gold: লক্ষ লক্ষ টাকার সোনার অলঙ্কার! বাপ্পি লাহিড়ীর মৃত্যুর পর কে পেলেন সেই কালেকশন?

Bappi Lahiri's gold collection: বলিউডে রক ও ডিস্কো মিউজিকের প্রবর্তক তিনিই। পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি রাজ করেছেন বলিউডে। শুধুমাত্র গান নয়, তাঁর আরেক ভালোবাসা ছিল সোনার গয়না। বাপ্পি লাহিড়ীর মৃত্যুর পর কে পেলেন সেই কালেকশন? 

সৌমিতা মুখোপাধ্যায় | Updated By: Sep 1, 2025, 09:30 PM IST
Bappi Lahiri Gold: লক্ষ লক্ষ টাকার সোনার অলঙ্কার! বাপ্পি লাহিড়ীর মৃত্যুর পর কে পেলেন সেই কালেকশন?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছর তিনেক আগে প্রয়াত হন কিংবদন্তি সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী (Bappi Lahiri)। বলিউডে গানের ইতিহাসে তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা। দীর্ঘ ৫০ বছরের কেরিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য জনপ্রিয় গান। বাংলা কিংবা হিন্দি— সব গানেই ছিলেন সমান পারদর্শী। পাশাপাশি তাঁকে বলা হত গোল্ডম্যান। গয়না পরতে ভালোবাসতেন তিনি। গান প্রথম ভালোবাসা হলেও সোনার গয়নার প্রতি ছিল তাঁর দুর্বলতা। তাঁর জুয়েলারি কালেকশন যেকোনও গয়নাপ্রেমীর কাছে ঈর্ষণীয়। হাতে, গলায় পরে থাকতেন লক্ষ লক্ষ টাকার অলঙ্কার। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই সব গয়না পেলেন কে? কার কাছে এখন সেই সব জুয়েলারি?

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Anirban Bhattacharya: অনির্বাণের ব্যান্ড 'হুলিগানইজ়ম' নিয়ে হইচই! গানে এল শতরূপের গাড়ি, দিলীপের গোরুর দুধে সোনা আর...

মৃত্যুর আগে ৭৫৪ গ্রাম স্বর্ণ রেখে গিয়েছেন লাহিড়ী। সেই সময় এর বাজারমূল্য ছিল ভারতীয় মুদ্রায় ৩৮ লক্ষ ৭১ হাজার ৭৯০ টাকা। বর্তমানে তাঁর দাম ছাড়িয়েছে প্রায় ৭৬ লক্ষ। মৃত্যুর আগে ২০১৪ সালের এক হলফনামা করেছিলেন বাপ্পি। সেখানে লেখা ছিল তাঁর মৃত্যুর পর তাঁর যাবতীয় অলঙ্কারের দায়িত্ব পাবেন ছেলে বাপ্পা ও মেয়ে রিমা। তাঁর মৃত্যুর পর তাঁর ইচ্ছাকে মর্যাদা দিয়ে সেই অলঙ্কার গচ্ছিত রয়েছে রিমা ও বাপ্পার কাছেই।

সোনার গয়না ছাড়াও বাপ্পি লাহিড়ীর গাড়ির শখ ছিল। তাঁর সংগ্রহে ছিল বিমএমডব্লিউ, টেসলা এক্স, অডির মতো দামি গাড়ি। প্রায় ২২ কোটি টাকা সম্পত্তি রেখে গেছেন। কেন এত গয়না পরতেন- সে বিষয়ে বাপ্পি বলেছিলেন, ‘স্বর্ণ তাঁর লাকি চার্ম।’ সেই কারণেই সব জায়গাতে সোনা নিয়ে যেতেন। তবে প্রথম থেকেই এত সোনা তিনি পরতেন না। এলভিস প্রেসলির থেকে অনুপ্রাণিত হয়েই এই সোনার গয়না পরা শুরু। 

আরও পড়ুন- Priya Marathe Death: '৩৮ তো যাওয়ার বয়স নয়! শেষ সময়ে দেখতেও পেলাম না', প্রিয়ার শেষকৃত্যে কান্নার রোল...

প্রসঙ্গত, ১৯৫২ সালের ২৭ নভেম্বর জলপাইগুড়িতে জন্ম বাপ্পি লাহিড়ীর। বলিউডে রক ও ডিস্কো মিউজিকের প্রবর্তক তিনিই। সংগীতের সঙ্গে বাপ্পির প্রেম খুব ছোটবেলা থেকে। মাত্র তিন বছর বয়সে তবলা বাজানো শেখার শুরু। ১৭ বছর বয়সে গানের জগতে পথ চলা শুরু করেন এই কিংবদন্তি সংগীতজ্ঞ। টানা ৫০ দশক ধরে টানা কাজ করেছেন তিনি, তৈরি করেছেন কয়েকশো গান, যার মধ্যে বেশিরভাগ গানই তুমুল জনপ্রিয়। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

About the Author

Soumita Mukherjee

ইংরেজিতে মাস্টার্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী। বিনোদনের খবর করা নেহাত বিনোদন নয়, গত ১৪ বছরের সাংবাদিক জীবনে তা প্রতিষ্ঠা করেছেন।তারকাদের প্রশ্ন করাতেই সাবলীল। ভোট কভারেজ থেকে দেশ-বিদেশের সব রকমের খবর, ফিল্ড রিপোর্টিং থেকে ভয়েস ওভার, কপি লেখা থেকে ইভেন্ট-- সর্বমুখিন, সর্বত্রগামী।

...Read More

.