Dharmendra Undergoes Eye Surgery: ধর্মেন্দ্রর ডানচোখে ব্যন্ডেজ! অপারেশন হল?

Dharmendra Undergoes Eye Surgery: মুম্বইয়ের এক হাসপাতাল থেকে বেরতে দেখা গেল বলিউডের হি-ম্যান হিরোকে। তাঁর ডান চোখে পুরু ব্যান্ডেজ। অনুরাগীদের উদ্দেশ্যে জানালেন...

Updated By: Apr 1, 2025, 04:40 PM IST
Dharmendra Undergoes Eye Surgery: ধর্মেন্দ্রর ডানচোখে ব্যন্ডেজ! অপারেশন হল?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সময়ের গতিতে বাড়ছে বয়স। এককালে যিনি ছিলেন আমাদের হি-ম্যান হিরো, দেখতে দেখতে তাঁর বয়স এখন ৮৯ বছর। বয়স বাড়লেও তিনি এখনও দমে যাননি। এখনও অফুরন্ত প্রাণশক্তিতে ভরপুর ধর্মেন্দ্র। 

Add Zee News as a Preferred Source

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

আজ অর্থাৎ মঙ্গলবার মুম্বইয়ের এক হাসপাতালে দেখা গেল বলিউডের হি-ম্যানকে। ডান চোখে তাঁর পুরু ব্যান্ডেজ। হাসপাতাল থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় ফুরফুরে মেজাজে পাপারাৎজিদের সঙ্গে কথা বলতেও দেখা গেল তাঁকে। তিনি যা বললেন তা শুনলে বাঁচার ইচ্ছে আরও কয়েক'শ গুণ বেড়ে যাবে সকলেরই। 

আরও পড়ুন: Eid 2025: বুলেট প্রুফ কাচের ওপার থেকেই ঈদের শুভেচ্ছা সলমানের, উত্‍সবে সামিল তারকারা...

অভিনেতার চোখে অস্ত্রোপচার হয়েছে। বয়স বাড়লে বাড়বে, অসুখ হলে হবে; এসব নিয়ে তিনি একফোঁটাও ভীত নন। পাপারাৎজিদের মাধ্যমে অনুরাগীদের বার্তা দিলেন, 'এখনও আমি যথেষ্ট শক্তপোক্ত। জীবনটা এখনও পড়ে আছে আমার। আমি নিজের কাজ নিজে করার সামর্থ্য রাখি।' -এভাবেই ৮৯ বছরের ধর্মেন্দ্র এখন সমাজমাধ্যমে ভাইরাল। তিনি নিজে থেকেই জানান, তাঁর ডান চোখে খুব সমস্যা হচ্ছিল। চেখ পরীক্ষা করতে গিয়ে চিকিত্‍সক জানান, তাঁর কর্নিয়ায় ট্রান্সপ্লান্টেশনের প্রয়োজন আছে। তিনি নিজেই গিয়ে হাসপাতালে অস্ত্রোপাচার করান। 

মাথায় কালো টুপিতে তাঁকে দেখতে পাওয়া যায়। তাঁর পরনে ফুলছাপ শার্ট, কালো ট্রাউজার; এমন সাজেই তাঁকে হাসপাতাল থেকে বেরোতে দেখা গিয়েছে। তাঁর বেরবার সঙ্গে সঙ্গেই তাঁকে ঘিরে ধরেন ছবিশিকারিরা। তাঁরা তাঁকে ঘিরে ধরেন, জানতে চান তিনি কেমন আছেন? এর উত্তরে বর্ষীয়ান অভিনেতা জানান, কিছু দিন ধরেই তাঁর ডান চোখে দেখতে খুবই সমস্যা হচ্ছিল। চিকিৎসকের কাছে গিয়ে জানতে পারেন, কর্নিয়া গ্রাফটিং করতে হবে। তাই তিনি নিজেই হাসপাতালে গিয়ে অস্ত্রোপচার করান।

আরও পড়ুন: Sara Ali Khan | Saif got stabbed: 'আব্বার পিঠে ছুরি মারা হয়েছে শুনেই আমার পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল! তাহলে কি জীবন...'

ছবিশিকারিদের মাধ্যমে তিনি অনুরাগিদের বলেন, 'আপনাদের ভালবাসায়, শুভেচ্ছায় এখনও বেঁচে আছি। আপনাদের কাছে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমি আপনাদের খুব ভালোবাসি। চিন্তা করবেন না, এখন আমি অনেক ভালো আছি।'

বলিউডের হি-ম্যান

কেরিয়ার থেকে এখনও ব্রেক নেননি বলিউডের হি-ম্যান। এখনও চতিনি চুটিয়ে কাজ করে যাচ্ছেন। কৃতি শ্যানন ও শাহিদ কাপুর অভিনীত ছবি 'তেরি বাতো মে উলঝা হুয়া'তে দেখা গিয়েছে তাঁকে। এছাড়াও তাঁকে দেখা গেছে আলিয়া ভাট ও রণবীর সিংয়ের 'রকি অউর রানি কি প্রেম কাহানি'তে। এখনও তিনি চুটিয়ে অভিনয় করছেন সকলের সঙ্গেই।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.