জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জীবনযুদ্ধে জিতে ফিরলেন বলিউডের হি ম্যান। বুধবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছাড়া পেলেন বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র। ১০ নভেম্বর শ্বাসকষ্টজনিত সমস্যার অবনতি ঘটলে ৮৯ বছরের অভিনেতাকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয় তাঁকে।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন:Bank Employee Death: ঝগড়ার ১০ মিনিটের মধ্যেই... দরজা ভেঙে স্ত্রী দেখলেন, সব শেষ! ব্যাংককর্মী স্বামী...
বুধবার সকালে অভিনেতার বাড়ির উদ্দেশে একটি অ্যাম্বুলেন্স হাসপাতাল থেকে বের হতে দেখা যায়। হাসপাতালে তাঁর চিকিৎসা করছিলেন ড. প্রফেসর প্রতীত সামদানি। তিনি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন যে ধর্মেন্দ্রজির চিকিৎসা এখন থেকে বাড়িতেই চলবে। ডাক্তার বলেন, 'র্মেন্দ্রজিকে সকাল প্রায় ৭টা ৩০ মিনিটে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। পরিবার সিদ্ধান্ত নিয়েছে, তাঁর চিকিৎসা এখন থেকে বাড়িতে করা হবে।'
ধর্মেন্দ্রর পরিবারও একটি বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, 'ধর্মেন্দ্রকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে এবং তিনি এখন বাড়িতে থেকেই সুস্থ হয়ে উঠছেন। আমরা বিনীতভাবে অনুরোধ করছি, সংবাদমাধ্যম ও সাধারণ মানুষ যেন আর কোনও ভুয়ো খবর ছড়ান এবং এই সময়ে অভিনেতা ও তাঁর পরিবারের গোপনীয়তাকে সম্মান করেন। আমরা সবাইকে ধন্যবাদ জানাই তাঁদের ভালোবাসা, প্রার্থনা ও শুভকামনার জন্য। তাঁর দীর্ঘ ও সুস্থ জীবনের জন্য আপনারা প্রার্থনা চালিয়ে যান। তাঁকে সম্মান করুন, কারণ তিনিও আপনাদের খুব ভালোবাসেন।'
উল্লেখ্য, সোমবার সন্ধ্যে থেকে ধর্মেন্দ্রর মৃত্যুর ভুয়ো খবর ছড়িয়ে পড়ায় অনুরাগীরা বিভ্রান্ত হয়ে পড়ে। সেইদিনই পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল যে, তিনি স্থিতিশীল আছে। এবং সবাইকে অনুরোধ করা হয়েছিল যেন তাঁর দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করেন ও পরিবারের গোপনীয়তা রক্ষা করেন।
আরও পড়ুন:Govinda: মধ্যরাতে বাড়িতে জ্ঞান হারালেন গোবিন্দা! তড়িঘড়ি হাসপাতালে, আচমকা কী হল অভিনেতার?
কিন্তু তারপরেও মঙ্গলবার সকালে একই জিনিস শুরু হয়। আর তাতে রীতিমত ক্ষিপ্ত হয়ে ওঠেন স্ত্রী হেমা মালিনী। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন, যেখানে মিডিয়া চ্যানেলগুলির তীব্র সমালোচনা করেছেন। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'যা হচ্ছে তা ক্ষমার অযোগ্য। একজন মানুষ যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন, তাঁর সম্পর্কে দায়িত্বশীল চ্যানেলগুলো কীভাবে মিথ্যা খবর ছড়াতে পারে? এটি অত্যন্ত অসম্মানজনক এবং দায়িত্বজ্ঞানহীন। দয়া করে পরিবার এবং তাদের গোপনীয়তার প্রয়োজনীয়তার প্রতি শ্রদ্ধা জানান।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)