Kamini Kaushal passes away: চলে গেলেন ধর্মেন্দ্রর প্রথম নায়িকা, ৭৫ বছরের কেরিয়ারে ইতি টানলেন কামিনী কৌশল...

Kamini Kaushal Death: হিন্দি সিনেমার স্বর্ণযুগের যে ক'জন আইকন এখনো বেঁচে ছিলেন, তাঁদের মধ্যে অন্যতম কামিনী কৌশল। শুক্রবার এল দুঃসংবাদ। ৯৮ বছরে প্রয়াত অভিনেত্রী। কামিনী কৌশল প্রসঙ্গে জয়া বচ্চন বলেন, "যে সময় কামিনী কৌশল সিনেমায় পা রাখেন সেইসময় শিক্ষিত মধ্যবিত্ত পরিবারের মেয়েরা সিনেমায় অভিনয় করতেন না। তাই তিনি শুধু অভিনেত্রী নন, তিনি ছিলেন হিন্দি ছবির ট্রেন্ড সেটার"। 

সৌমিতা মুখোপাধ্যায় | Updated By: Nov 14, 2025, 04:02 PM IST
Kamini Kaushal passes away: চলে গেলেন ধর্মেন্দ্রর প্রথম নায়িকা, ৭৫ বছরের কেরিয়ারে ইতি টানলেন কামিনী কৌশল...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৭৫ বছরের কেরিয়ার! শুধু সিনেমা নয় এবার জীবনের মঞ্চ থেকেও বিদায় নিলেন ভারতীয় সিনেমার অন্যতম প্রবীণ অভিনেত্রী কামিনী কৌশল। শুক্রবার এল দুঃসংবাদ। ৯৮ বছরে প্রয়াত অভিনেত্রী। তবে তিনি শুধু অভিনেত্রী নন, তিনি ছিলেন বলিউডের ট্রেন্ড সেটার। 

Add Zee News as a Preferred Source

হিন্দি সিনেমার স্বর্ণযুগের যে ক'জন আইকন এখনো বেঁচে ছিলেন, তাঁদের মধ্যে অন্যতম কামিনী কৌশল। ১৯৪০-এর দশকে যাঁর কেরিয়ার শুরু, সেই কিংবদন্তি শিল্পী তাঁর জীবনে যে কাজগুলো করে গেছেন, তা প্রথম দিকের হিন্দি সিনেমার ভাষা রচনা করেছিল। সাত দশকের বেশি সময় ধরে অসংখ্য জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। কামিনী কৌশল প্রসঙ্গে জয়া বচ্চন বলেন, "যে সময় কামিনী কৌশল সিনেমায় পা রাখেন সেইসময় শিক্ষিত মধ্যবিত্ত পরিবারের মেয়েরা সিনেমায় অভিনয় করতেন না। তাই তিনি শুধু অভিনেত্রী নন, তিনি ছিলেন হিন্দি ছবির ট্রেন্ড সেটার"। 

আরও পড়ুন- Jeet's Wife on Mohona Madnani: সুপারস্টারের স্ত্রী হয়েও শোবিজ থেকে দূরে! বিয়ের ১৪ বছর পর বিনোদুনিয়ায় জিত্‍ঘরণী মোহনা...

১৯২৭ সালে পাকিস্তানের লাহোরে জন্মগ্রহণ করেন কামিনী। ১৯৪০-এর দশকের মাঝামাঝি সময়ে অভিনয়ে আসেন কামিনী কৌশল এবং খুব তাড়াতাড়িই তিনি সেই সময়ের অন্যতম প্রধান নায়িকা হিসেবে পরিচিতি পান। ১৯৪৬ থেকে ১৯৬৩ সালের মধ্যে তিনি অনেকগুলো দারুণ ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— দো ভাই (১৯৪৭), শহীদ (১৯৪৮), নদিয়া কে পার (১৯৪৮), জিদ্দি (১৯৪৮), শব্নম (১৯৪৯), পরশ (১৯৪৯), নমুনা (১৯৪৯), আরজু (১৯৫০), ঝাঁঝর (১৯৫৩), আবরু (১৯৫৬), বড়ে সরকার (১৯৫৭), জেলার (১৯৫৮), নাইট ক্লাব (১৯৫৮) এবং গোদান (১৯৬৩)। দিলীপ কুমার, রাজ কাপুর, দেব আনন্দ, অশোক কুমারের মতো হিরোদের সঙ্গে চুটিয়ে অভিনয় করেছেন তিনি। কামিনী কৌশলই ছিলেন ধর্মেন্দ্রর প্রথম ছবির অভিনেত্রী। শহীদ ছবিতে একসঙ্গে অভিনয় করেন তাঁরা। 

ষাট দশকের মাঝামাঝি সময়ে তিনি নায়িকার চরিত্র ছেড়ে পার্শ্বচরিত্রে অভিনয় শুরু করেন। এই পরিবর্তন তাঁর কেরিয়ারকে অন্য রূপ দেয়। শহীদ (১৯৬৫) ছবিতে তাঁর অভিনয় অনেক প্রশংসা কুড়িয়েছিল, যা অভিনেত্রী হিসেবে তাঁর সুনামকে আরো জোরদার করে। ১৯৭০-এর দশক পর্যন্তও তিনি বেশ কয়েকটি ভালো ভালো ছবিতে অভিনয় করে গেছেন, যেমন— দো রাস্তে (১৯৬৯), আনহোনি (১৯৭৩), প্রেম নগর (১৯৭৪) এবং মহা চোর (১৯৭৬)। বয়সের কারণে কখনও কাজ ছাড়েননি তিনি। সাম্প্রতিক সময়েও কামিনী কৌশল সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁকে সম্প্রতি লাল সিং চাড্ডা (২০২২) ছবিতে দেখা গিয়েছিল। শাহিদ কাপুর ও কিয়ারা আডবাণী অভিনীত কবীর সিং ছবিতেও দেখা যায় তাঁকে। এই বছরের ২৫ ফেব্রুয়ারি তিনি তাঁর ৯৮তম জন্মদিন পালন করেছিলেন।

আরও পড়ুন- Salil Chowdhury: সাত রঙে সলিল, শহরজুড়ে শ্রদ্ধার্ঘ্য সুরের জাদুকরকে...

খ্যাতির আলো থেকে নিজেকে দূরে রাখা এবং ব্যক্তিগত জীবনকে আড়ালে রাখতেই তিনি পছন্দ করতেন। তাঁর প্রয়াণের খবরে জানানো হয়, “কামিনী কৌশলের পরিবার প্রচার থেকে সব সময় দূরে থাকে এবং এই সময় তাঁদের ব্যক্তিগত পরিসর (প্রাইভেসি) দরকার।” তাঁর মৃত্যু হিন্দি চলচ্চিত্র জগতে একটা যুগের শেষ।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Mukherjee

ইংরেজিতে মাস্টার্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী। বিনোদনের খবর করা নেহাত বিনোদন নয়, গত ১৪ বছরের সাংবাদিক জীবনে তা প্রতিষ্ঠা করেছেন।তারকাদের প্রশ্ন করাতেই সাবলীল। ভোট কভারেজ থেকে দেশ-বিদেশের সব রকমের খবর, ফিল্ড রিপোর্টিং থেকে ভয়েস ওভার, কপি লেখা থেকে ইভেন্ট-- সর্বমুখিন, সর্বত্রগামী।

...Read More

.