জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্বাভাবিক মৃত্যু নয়, খুন করা হয়ে গায়ক জুবিন গর্গকে (Zubeen Garg)। একথা আগেই ঘোষণা করেছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswasharma)। শুক্রবার, ১২ ডিসেম্বর গুয়াহাটির আদালতে চার্জশিট জমা দিয়েছে গায়কের রহস্যজনক মৃত্যুর তদন্তে নিযুক্ত বিশেষ তদন্তকারী দল (SIT) । এই চার্জশিটে চারজন অভিযুক্তের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।
Add Zee News as a Preferred Source
আইনজীবীদের দেওয়া তথ্য অনুযায়ী, যাদের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে, তারা হলেন- শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, শেখর জ্যোতি গোস্বামী এবং অমৃতপ্রভা মহন্ত। এই অভিযুক্তদের মধ্যে শ্যামকানু মহন্ত ছিলেন ‘নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এর মূল আয়োজক। জুবিন গর্গ এই উৎসবেই সিঙ্গাপুর গিয়েছিলেন এবং সেখানেই গত ১৯ সেপ্টেম্বর সমুদ্রের জলে সাঁতার কাটার সময় রহস্যজনকভাবে তাঁর মৃত্যু হয়।
আরও পড়ুন- Nachiketa Chakraborty: 'অবশেষে খাঁচা ভেঙে...'! শুক্রবার হাসপাতাল থেকে বাড়ি ফিরেই পোস্ট নচিকেতার...
এদিন প্রধান বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে প্রায় ৩,৫০০ পাতার এই বিশাল চার্জশিট পেশ করা হয়, যা আসে ৩টি বাক্সে। আইনজীবীরা আরও জানিয়েছেন যে, জুবিন গর্গের তুতো ভাই এবং সাসপেন্ডেড অসম পুলিশ অফিসার সন্দীপন গর্গের বিরুদ্ধে "খুন নয় এমন অপরাধমূলক হত্যার" অভিযোগ আনা হয়েছে।
জুবিন গর্গের মৃত্যুরহস্য উদঘাটনের জন্য অসম সরকার বিশেষ ডিজিপি এম পি গুপ্তার নেতৃত্বে এই এসআইটি গঠন করেছিল। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সম্প্রতি শেষ হওয়া বিধানসভা অধিবেশনে এই মৃত্যুকে খুন বলে দাবি করেছিলেন। অন্যদিকে, এই ঘটনার স্বাধীন তদন্তকারী সংস্থা সিঙ্গাপুর পুলিশ ফোর্স (এসপিএফ) এক বিবৃতিতে জানিয়েছিল যে প্রাথমিক তদন্তে কোনও অস্বাভাবিকতা বা ফাউল প্লে-এর ইঙ্গিত পাওয়া যায়নি এবং তাদের তদন্ত শেষ হতে আরও তিন মাস পর্যন্ত সময় লাগতে পারে।
আরও পড়ুন- Dharmendra Prayer Meet: 'কখনও ভাবিনি এরকম কোনওদিন আসবে...', দিল্লিতে ধর্মেন্দ্রর স্মরণসভায় চোখে জল হেমার...
প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর জুবিন গর্গের আচমকা মৃত্যু মেনে নিতে পারেননি তাঁর ফ্যানেরা। প্রায় এক সপ্তাহের জন্য স্তব্ধ হয়ে যায় অসমের জনজীবন। সিঙ্গাপুরে জলে সাঁতার কাটতে গিয়ে কীভাবে ঘটল এই ঘটনা, তা নিয়ে শুরু হয় তদন্ত। মামলা গড়িয়েছে আদালত অবধি। অবশেষে পেশ হল চার্জশিট। এবার দেখার অপেক্ষা, কারা কারা দোষী সাব্যস্ত হন ও তাঁদের কী সাজা হয়?
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)