)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগেই বিচ্ছেদের খবরে শিরোনামে ছিলেন গোবিন্দা (Govinda)। সুনীতা দাবি করেন, অনেকদিন ধরেই আলাদা থাকেন তাঁরা। এবার বলিউড অভিনেতা গোবিন্দ দাবি করেন, তিনি এই ছবিতে অভিনয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। একটি চ্যাট শোয়ে গোবিন্দ জানান, ক্যামেরন (James Cameron) তাঁকে ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন। এমনকী ১৮ কোটি টাকাও দিতে চেয়েছিলেন গোবিন্দাকে।
জনপ্রিয় পরিচালক জেমস ক্যামেরন পরিচালিত ‘অবতার’ (Avatar) ফ্র্যাঞ্চাইজ়ি বিশ্বের বক্স অফিসে একসময় নজির সৃষ্টি করেছিল। কিন্তু চরিত্র পছন্দ না হওয়ার কারণে সেই প্রস্তাব ফিরিয়ে দেন গোবিন্দা। সম্প্রতি মুকেশ খান্নার ইউটিউব চ্যানেলে এ বিষয়ে কথা বলেছন গোবিন্দা। সেখানে তিনি জানান, ‘আমেরিকায় জেমস ক্যামেরনের সঙ্গে আমার হঠাত্ দেখা হয়ে গিয়েছিল। একজন সর্দারজি ক্যামেরনের সঙ্গে তাঁকে দেখা করিয়ে দিয়েছিলেন। সে সময়ই ক্যামেরন আমাকে তাঁর সঙ্গে ছবিতে কাজ করতে বলেন।’
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
গোবিন্দার কথায়, '২১.৫ কোটি টাকার অফার ছেড়েছি, মনে রেখেছি কারণ সেটা ছেড়ে দেওয়া খুব বেদনাদায়ক ছিল। আমি ওই সর্দারজি এবং ক্যামেরনকে আলোচনার জন্য ডিনারে আমন্ত্রণ জানিয়েছিলাম। তখনই আমি সিনেমার নাম দিই - অবতার। জেমস আমাকে বলেছিলেন যে ছবিতে নায়ক প্রতিবন্ধী ছিল, তাই আমি বলেছিলাম যে ছবিটি করব না। আমায় ১৮ কোটি টাকা অফার করে এবং শ্যুট করতে হত ৪১০ দিন। সবই ঠিক ছিল কিন্তু ৪০০ দিন গায়ে রং মেখে থাকলে আমায় হাসপাতালে যেতে হবে।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)