জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় শিল্পপতি ও বলিউড অভিনেত্রী করিশ্মা কাপুরের (Karisma Kapoor) প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর (Sunjay Kapur) ১২ জুন লন্ডনে হৃদরেগো আক্রান্ত হয়ে প্রয়াত হন। অটোমেশন কোম্পানি সোনা কমস্টারের চেয়ারম্যান ছিলেন সঞ্জয় কাপুর। অভিনেত্রী করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী হিসেবে তাঁর চেনা পরিচিতি ছিল বলিউডে। মৃত্যুর এক সপ্তাহ পর বৃহস্পতিবার, ১৯ জুন শেষকৃত্য সম্পন্ন হয়েছে সঞ্জয়ের।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন- Sunjay Kapur Company's Future Owner: স্ত্রী-সন্তানেরা নন, করিশ্মার প্রাক্তন সঞ্জয়ের ১০৩০০ কোটির সম্পত্তি সামলাবেন...
এদিকে, সঞ্জয়ের শেষ সময়ের একটি ভিডিয়ো হঠাৎ করে ভাইরাল হয়েছে ইন্টারনেটে। ভিডিয়োটি সঞ্জয়ের হার্ট অ্যাটাকের সময় ওই পোলোর গ্রাউন্ডেই কেউ মোবাইল ক্যামেরায় তুলেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, সঞ্জয় মাটিতে পড়ে রয়েছেন এবং মেডিক্যাল টিমের সদস্যরা তাকে সিপিআর দিচ্ছেন। মাটিতে শুয়ে থাকা সঞ্জয়কে ঘিরে দাঁড়িয়ে রয়েছে মেডিক্যাল টিম। তাঁকে হাসপাতালে নেওয়ার আগে সব ধরনের চেষ্টা করা হচ্ছে জীবন বাঁচানোর। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।
গত ১২ জুন ইংল্যান্ডে পোলো খেলতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান সঞ্জয় কাপুর। ১৯ জুন দিল্লিতে যখন সঞ্জয় কাপুরের শেষকৃত্য সম্পন্ন হয়, তখন করিশ্মা কাপুর, তাঁদের সন্তানরা, করিশ্মার বোন করিনা কাপুর খান ও সইফ আলি খানও সেখানে উপস্থিত ছিলেন। করিনাকে এই সময়ে তাঁর বোনপো, বোনঝিকে সামলাতেও দেখা যায়। শেষকৃত্য চলাকালীন করিশ্মা নিজের চোখের জল ধরে রাখতে পারেননি।
আরও পড়ুন- Karisma Kapoor Ex Husband's Funeral: তিক্ত স্মৃতি ভুলে সঞ্জয়ের শেষকৃত্যে করিশ্মা! কান্নায় ভেঙে পড়ল ১৪ বছরের কিয়ান, পাশে করিনা-সইফ...
প্রসঙ্গত, সঞ্জয় কাপুর এবং করিশ্মা কাপুর ২০০৩ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৬ সালে দুজনের বিবাহবিচ্ছেদ হয়। তাঁদের দাম্পত্য জীবনে দুই সন্তান রয়েছে। এরপর ২০১৭ সালে মডেল প্রিয়া সচদেবকে বিয়ে করেন সঞ্জয়। দুজনের সেই সংসারে একটি ছেলে রয়েছে। তবে করিশ্মার সঙ্গে বিচ্ছেদ হলেও ছেলে মেয়ের সূত্রেই তাঁদের সম্পর্ক বজায় ছিল। একসময় করিশ্মাকে গোল্ড ডিগার বলেছিলেন সঞ্জয়। যদিও বিচ্ছেদে কোনও খোরপোশও নেননি করিশ্মা। তবে সঞ্জয়ের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের একাধিক অভিযোগ করেছিলেন করিশ্মা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)