জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা হরিশ রাই আর নেই। সুপারহিট সিনেমা 'কেজিএফ'-এ 'কাশিম চাচা' চরিত্রে অভিনয় করে যিনি দর্শকদের মন জয় করেছিলেন, তিনি বৃহস্পতিবার (৬ নভেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। ইন্ডিয়া টুডে সূত্রে এই খবর জানা গেছে।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন- Jeetu Kamal Hospitalised: আচমকাই গুরুতর অসুস্থ জীতু, হাসপাতালের বেড থেকে ক্ষমা চেয়ে অভিনেতা লিখলেন...
জানা গেছে, অভিনেতা এক বছরেরও বেশি সময় ধরে ক্যানসারের সঙ্গে লড়ছিলেন। তাঁর ক্যানসার ছিল স্টেজ ফোরে। মারণ রোগটি তাঁর পাকস্থলী-সহ শরীরের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়েছিল। বেঙ্গালুরুর কিদওয়াই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থাতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
অভিনেতা হরিশ রায় তাঁর অসুস্থতা এবং চিকিৎসার বিপুল খরচ নিয়ে আগেই সংবাদমাধ্যমে কথা বলেছিলেন। তিনি জানিয়েছিলেন, তাঁর চিকিৎসার প্রতিটি সার্কেলেই তিনটি ইনজেকশনের প্রয়োজন হতো, যার মধ্যে একটি ইনজেকশনের দাম ছিল ৩ লাখ ৫৫ হাজার। ফলস্বরূপ, এক সার্কেলের মোট খরচ দাঁড়াত প্রায় ১০ লাখ ৫০ হাজার। অনেক রোগীর ক্ষেত্রে এই খরচ প্রায় ৭০ লাখ পর্যন্ত পৌঁছত। এত বিশাল ব্যয়ভার বহন করতে গিয়ে তাঁর পরিবারকে অত্যন্ত কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল।
আরও পড়ুন- Aarti Mukherjee: 'ওর মতো কেউ ভাবেনি...', মুখ্যমন্ত্রীর হাত থেকে বঙ্গবিভূষণ নিয়ে কেঁদে ফেললেন আরতি!
অভিনয় জীবনে হরিশ রায় কন্নড়, তামিল ও তেলুগু চলচ্চিত্রে কাজ করেছেন। বহু জনপ্রিয় চরিত্রে তিনি অভিনয় করলেও 'কেজিএফ' (K.G.F) ছবিতে 'কাশিম চাচা'র চরিত্রে অভিনয় তাঁকে নতুন প্রজন্মের কাছে বিশেষভাবে পরিচিতি এনে দেয়। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে— ‘সামারা’, ‘বেঙ্গালুরু আন্ডারওয়ার্ল্ড’, ‘ওম’, ‘রাজ বাহাদুর’, ‘সঞ্জু ওয়েডস গীতা’, ‘স্বয়ংবর’ এবং ‘নল্লা’। এই প্রতিভাবান অভিনেতার অকাল প্রয়াণে দক্ষিণী চলচ্চিত্র জগৎ গভীরভাবে শোকাহত।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)