জ়ি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০১২ সালের ঘটনা পিছু ছাড়ছে না মালাইকা অরোরার (Malaika Arora)! বলিউডের লাস্যময়ী অভিনেত্রীর বিরুদ্ধে জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হবে বলে জানিয়ে দিল মুম্বইয়ের এক আদালত।
Add Zee News as a Preferred Source
আজ থেকে ১৩ বছর আগের এক মামলার শুনানিতে এই আদেশ আদালতের। আগামী ৯ জুলাই রয়েছে মামলার পরবর্তী শুনানি। সেখানে মালাইকা যদি হাজির না হন তাহলে তাঁর বিরুদ্ধে এই পরোয়ানা জারি হবে। এর আগে আদালত মালাইকার বিরুদ্ধে সমন জারি করেছিল। সমন পেয়েও মালাইকা গত ২৯ এপ্রিল শুনানিতে হাজির হননি। এসেছিলেন তাঁর পক্ষের আইনজীবী!
আরও পড়ুন: সব ভিখারির কাছে আছে তাঁর ফোন নম্বর, রোজ অভুক্তদের পেট ভরে খাওয়ান তিনি! বলিউডের সত্যি 'হিরো' কে?
অভিনেত্রী ইচ্ছা করেই আদালত এড়িয়ে যাচ্ছেন শুনানিতে হাজিরা না দিয়ে। এমনকী তিনি আইনি প্রক্রিয়াতেও সহযোগিতা করছেন না! এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন অতিরিক্ত প্রধান বিচারক ম্যাজিস্ট্রেট!
২০১২ সালে মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে, দক্ষিণ আফ্রিকার প্রবাসী ভারতীয় শিল্পপতির উপর হামলার ঘটনায় এই মামলা রজু হয়েছিল। মালাইকার কাছে নির্দেশ ছিল আদালতে প্রত্যক্ষদর্শী হিসেবে হাজিরা দেওয়ার। ওই ঘটনায় শুধু মালইকাই নন, অভিনেতা সইফ আলি খান, শিল্পপতি বিলাল আমরোহি ও মালাইকার ভগ্নিপতি শাহিল লাদাখও জড়িয়েছেন।
২০১২ র ২২ ফেব্রুয়ারির ঘটনা। সেদিন দক্ষিণ মুম্বইয়ের পাঁচতারা হোটেলের রেস্তোরাঁয় ডিনার করতে গিয়েছিলেন করিনা কাপুর, করিশ্মা কাপুর, মালাইকা অরোরা, অমৃতা অরোরা সহ আরও একাধিক চেনা মুখ।
সেখানেই মালাইকার সঙ্গে অভিযোগকারী দক্ষিণ আফ্রিকার ইকবাল শর্মার বচসা বেঁধেছিল। উত্তেজনার পারদ এতটাই তীব্র ছিল যে, পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেই ঘটনার মামলাই উঠেছে আদালতে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্যই করেননি মালাইকা!
আরও পড়ুন: মুম্বই ছেড়ে এবার হলিউডে প্রিয়াঙ্কার প্রতিবেশী শাহরুখ! জোর গুঞ্জন বিটাউনে...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)