Salman Khan's Security: অবিশ্বাস্য! পুলিসের চোখে ধূলো দিয়ে সলমানের বাড়ির অন্দরে যুবক, জিজ্ঞাসাবাদে জানা গেল...

Salman Khan's Home: মুম্বইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে থাকেন বলিউড অভিনেতা সলমান খান। সেখানে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থার চোখে ফাঁকি দিয়ে সেখানে ঢুকে পড়েন এক যুবক ও যুবতী। একবার নয়, একাধিকবার সলমানের বাড়িতে ঢুকে যায় যুবক। জিজ্ঞাসাবাদে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। 

সৌমিতা মুখোপাধ্যায় | Updated By: May 22, 2025, 10:02 PM IST
Salman Khan's Security: অবিশ্বাস্য! পুলিসের চোখে ধূলো দিয়ে সলমানের বাড়ির অন্দরে যুবক, জিজ্ঞাসাবাদে জানা গেল...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বারংবার সলমানকে (Salman Khan) হুমকি লরেন্স বিষ্ণোইয়ের (Lawrence Bishnoi)। একাধিকবার প্রাণনাশের চেষ্টাও করা হয়েছে। বাড়ির সামনে গুলি চালানোর পাশাপাশি ঘরে বন্দুক তাক, কোনওকিছুই বাদ যায়নি। এর জেরেই বাড়ানো হয়েছে সলমানের নিরাপত্তা। অভিনেতাকে নিয়ে চিন্তায় রয়েছে তাঁর পরিবারও। এরই মাঝে সলমানের বাড়িতে ঢোকার চেষ্টা করল ২ ব্যক্তি। 

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Singer Bappa Mazumder: জলের গানের রাহুলের বাড়ি পুড়েছিল আগেই, এবার ইউনূসের বাংলাদেশে আগুন বাপ্পার বাসায়...

মুম্বইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে পরিবার নিয়ে বসবাস করেন বলিউড অভিনেতা সলমান খান। নিরাপত্তা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে সেখানে ঢুকে পড়েন এক যুবক ও যুবতী। শুধু তাই নয়, তারা আলাদা সময়ে লিফট পর্যন্ত পৌঁছে যান। পুলিসের তরফে জানা যায়, “গত ২০ মে সলমান খানের বাড়িতে প্রবেশ করেন এক ব্যক্তি। ২৩ বছর বয়সি ওই যুবকের নাম জিতেন্দ্র সিং। ছত্রিশগড়ের ওই ব্যক্তি সলমানের সঙ্গে দেখা করতে বাড়িতে প্রবেশ করেন। তার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।” ইশা ছাবরা নামে এক নারীও সলমানের বাড়িতে প্রবেশ করেন। সেই প্রসঙ্গে পুলিস বলে, “দ্বিতীয় মামলা দায়ের হয়েছে ছাবরা নামে এক যুবতীর বিরুদ্ধে। গত ২১ মে ৩৬ বছরের ওই নারী সলমানের ভবনে প্রবেশ করেন। তাদের দুজনকেই গ্রেফতার করেছে পুলিস। এখন তদন্ত চলছে।” 

 

জানা যায় ২০ মে, রাত ৯টা ৪৫ মিনিটে জিতেন্দ্রকে দেখে থামায় সলমান খানের গ্যালাক্সির বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিস অফিসার। পুলিস অফিসার জিতেন্দ্রকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেন, তারপর তিনি তার ফোনটি মাটিতে ছুঁড়ে ভেঙে ফেলেন। একই ব্যক্তি সন্ধ্যার পর বাড়ির একজন বাসিন্দার ব্যবহৃত গাড়িতে লুকিয়ে ফের প্রবেশ করেন। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে জিতেন্দ্রকে ধরে ফেলেন পুলিসের এক কনস্টেবল। পরে বান্দ্রা থানা পুলিসের কাছে তাঁকে হস্তান্তর করা হয়। 

আরও পড়ুন- Aishwarya Rai Bachchan in Cannes 2025: কানের কার্পেট ঐশ্বর্যের সিঁদুরে লাল! বিশ্বমঞ্চে ভারতীয় সেনার সপাট স্টেটমেন্ট...

জিজ্ঞাসাবাদে জিতেন্দ্র সিং বলেন, “আমি সলমান খানের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম। কিন্তু পুলিস আমাকে দেখা করতে দেয়নি। যার কারণে আমি লুকিয়ে প্রবেশ করতে চেয়েছিলাম।” জিতেন্দ্রর বিরুদ্ধে ৩২৯ (১) ধারায় মামলা দায়ের হয়েছে। সলমানের বাড়িতে দুই ব্যক্তির প্রবেশের খবর প্রকাশ্যে আসার পর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। উদ্বিগ্ন হয়ে পড়েছেন তার ভক্ত-অনুরাগীরা।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

About the Author

Soumita Mukherjee

ইংরেজিতে মাস্টার্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী। বিনোদনের খবর করা নেহাত বিনোদন নয়, গত ১৪ বছরের সাংবাদিক জীবনে তা প্রতিষ্ঠা করেছেন।তারকাদের প্রশ্ন করাতেই সাবলীল। ভোট কভারেজ থেকে দেশ-বিদেশের সব রকমের খবর, ফিল্ড রিপোর্টিং থেকে ভয়েস ওভার, কপি লেখা থেকে ইভেন্ট-- সর্বমুখিন, সর্বত্রগামী।

...Read More

.