Tushar Ghadigaonkar Death: মুম্বইয়ের ফ্ল্যাট থেকে উদ্ধার জনপ্রিয় অভিনেতার দেহ। তিনি আত্মহত্যা করেছেন বলেই জানা গিয়েছে। পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, গত এক বছর ধরে তিনি নেশায় ডুবে থাকতেন। তুষার যখন চরম পদক্ষেপ নেন, সেই সময় তাঁর বাড়িতে কেউ ছিল না।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাজের অভাব, অবসাদে চরম সিদ্ধান্ত জনপ্রিয় অভিনেতার। মারাঠি সিনেমা ও থিয়েটার অভিনেতা তুষার ঘাডিগাঁওকে শুক্রবার মুম্বইয়ের তাঁর ভাড়ার ফ্ল্যাট থেকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে। ৩৪ বছর বয়সী অভিনেতা আত্মঘাতী হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। গোরেগাঁও পুলিস আকস্মিক মৃত্যুর মামলা নথিভুক্ত করেছে। ইতোমধ্যেই অভিনেতার মৃত্যুর তদন্ত শুরু হয়ে গিয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, তুষার অত্যন্ত মানসিক চাপে ছিলেন। যার অন্যতম কারণ ছিল অভিনেতার হাতে কোনও কাজ ছিল না। পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, গত এক বছর ধরে তিনি নেশায় ডুবে থাকতেন। তুষার যখন চরম পদক্ষেপ নেন, সেই সময় তাঁর বাড়িতে কেউ ছিল না।
পুলিস জানিয়েছে, এই ঘটনায় কোনও অপরাধমূলক কাজের সন্দেহ নেই। তুষারের পরিবারের সদস্যদের জবানবন্দি নেওয়া হয়েছে। অভিনেতার পরিবারের কেউ কারোর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেনি। অভিনেতার মৃত্যুর খবর তাঁর এক বন্ধু অঙ্কুর বিত্তলরাও ওয়াধাভে-ও নিশ্চিত করেছেন।
তিনি পোস্টে লেখেন, 'কেন? আমাদের অন্য় কোনও রাস্তা খুঁজে নিতে হবে। কিন্তু আত্মহত্যা কোনও সমাধান নয়। তুষার ঘাডিগাঁওকর, তুমিই হেরে গেলে মানে আমরা সবাই হেরে গেলাম।'
তুষার ঘাডিগাঁওকর মারাঠি সিনেমা, টেলিভিশন ও থিয়েটার জগতের একজন পরিচিত মুখ ছিলেন। তিনি বেশ কিছু নাটক ও প্রযোজনায় অভিনয় করেছেন এবং জনপ্রিয় মারাঠি সঙ্গীতনাট্য ‘সংগীত বিবাদ অক্ষন’-এর অংশ ছিলেন। এছাড়াও, তিনি নিজস্ব প্রোডাকশন হাউস ‘ঘণ্টা নাদ প্রোডাকশন’-এর ব্যানারে মিউজিক ভিডিয়ো প্রযোজনার কাজেও যুক্ত ছিলেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)