Shefali Jariwala’s Death: শেফালী জরীওয়ালার চরম পরিণতি আসন্ন! ভয়ংকর ভবিষ্যদ্বাণী করেছিলেন একজনই। দেখিয়ে ছিলেন বাঁচার রাস্তাও! ১০ মাসে আগেই শেফালীর মৃত্যুসমন নিয়ে এসেছিলেন তাঁরই পরিচিত!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কোভিডের (COVID-19) সময়ে প্রিয়জনদের হারিয়ে, মানুষ ভীষণ ভাবে উপলব্ধি করেছিল যে, মৃত্যু বড়ই অনিশ্চিত। সম্প্রতি আমদাবাদ বিমান দুর্ঘটনার (Ahmedabad Plane Crash) পর আবারও সেই লব্জ মানুষের মুখে ঘুরছে। গতকাল অর্থাত্ শুক্রবার রাতে আবারও এমন এক খবর এসেছে, যা বিহ্বল করেছে। মাত্র ৪২-এ প্রয়াত হয়েছেন অভিনেত্রী শেফালী জরীওয়ালা (Shefali Jariwala)! জানা যাচ্ছে হৃদযন্ত্র বিকল হয়েই মৃত্যু হয়েছে 'কাঁটা লাগা' (Kaanta Laga) স্টারের। যদিও শেফালীর প্রয়াণের কারণ নিয়ে রহস্য ঘনিয়েছে।
শেফালীর প্রয়াণের পরেই চলে ভাইরাল হাড়হিম পুরনো ভিডিয়ো। শেফালীকে আচমকাই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে! ভয়ংকর ভবিষ্যদ্বাণী করেছিলেন মডেল-অভিনেতা এবং রিয়েলিটি টেলিভিশন ব্যক্তিত্ব পরস ছাবড়া। এমটিভি স্প্লিটসভিলা-র পঞ্জম সিজনের বিজয়ী এবং বিগ বস ১৩- র ফাইনালিস্ট পরস ১০ মাস আগে তাঁর 'আবরা কা ডাবরা শো'-তে শেফালীকে ডেকেছিলেন। শেফালীর জন্মছকে ঘোর অমঙ্গল দেখেছিলেন পরস! পডকাস্টে সেই কথা তিনি শেফালীকে সাফ বলে দিয়েছিলেন। গ্রহের ফেরই কাড়বে শেফালীর প্রাণ।
শেফালী এবং পরস বিগ বসের ঘরে ছিলেন ত্রয়োদশ সিজনে। পরস বলেছিলেন, 'শেফালী তোমার অষ্টম ঘরে চন্দ্র-কেতু-বুধ অবস্থান করছে। চন্দ্র এবং কেতুর যোগ সবচেয়ে খারাপ হিসেবেই বিবেচনা করা হয়। অষ্টম ঘরে ক্ষতি, আকস্মিক মৃত্যু, খ্যাতি, লুকনো রহস্য এবং তন্ত্র সম্পর্কিত বিষয়গুলিও রয়েছে। তোমার জন্য চন্দ্র এবং কেতুর উপস্থিতি ইতিমধ্যেই অশুভ। এবং এখন বুধও তাদের সঙ্গে সেই ঘরে বসে আছে। যা দুশ্চিন্তা এবং স্নায়বিক সমস্যার ইঙ্গিতবাহী।' পরস পডকাস্টেই শেফালীকে পরামর্শ দিয়েছিলেন যে, যখনই শেফালী উদ্বিগ্ন হয়ে পড়বেন এবং চাপ অনুভব করবেন, তখনই যেন তিনি পাহাড়ে যান। পাশপাশি শেফালীকে মাতা রাণি মন্দির এবং জ্যোতির্লিঙ্গ পরিদর্শন করতে বলেছিলেন পরস। পরসের ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ার পরেই সেই পডকাস্ট এখন ভাইরাল হতে শুরু করেছে।
বলিউডের জাঁকজমক এবং গ্ল্যামারের মধ্যেও শেফালি কিন্তু ছিলেন দুরন্ত ফিট। সুস্থ থাকতে নিয়মিত শরীরচর্চা করতেন। তিনি ছিলেন ফিটনেসের উদাহরণ। যদিও শেফালি গোপনে মৃগীরোগের সঙ্গে লড়াই করেছিলেন। কেরিয়ারের প্রথম দিকে যা তিনি লুকিয়ে রেখেছিলেন এবং দীর্ঘমেয়াদী সাহসের সঙ্গে লড়াই করেছিলেন। তার কেরিয়ারের পরবর্তী সময়ে শেফালি জানান যে, মাত্র ১৫ বছর বয়সেই প্রথম খিঁচুনির মধ্য দিয়ে গিয়েছিলেন। এই কারণেই চাপ এবং দুশ্চিন্তা তাঁকে গ্রাস করে নিয়েছিল। তবে নিয়মিত ব্যায়াম করে শরীর ঠিক রেখেছিলেন শেফালি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)