সেলিম রেজা, ঢাকা: বাংলাদেশের(Bangladesh) আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের(Hero Alom) বিরুদ্ধে মামলা করেছেন তার স্ত্রী রিয়া মণি। ঢাকার পারিবারিক আদালতে দেনমোহর ও ভরণপোষণের জন্য ১২ লাখ টাকা দাবি করে এ মামলা করেন তিনি।
Add Zee News as a Preferred Source
রিয়া মণি আদালতে বলেন, হিরো আলম আমাকে ডিভোর্স দিয়েছে, সে মিডিয়ায় এমন কথা বলে বেড়াচ্ছে। অথচ এখনও পর্যন্ত আমি কোনও কাগজ হাতে পাইনি। এখন পর্যন্ত আমি আইনত তার স্ত্রী। হিরো আলম আমার খোঁজখবর নেয় না। তাই দেনমোহর ও ভরণপোষণের জন্য ঢাকায় পারিবারিক আদালতে মামলা করেছি। সম্প্রতি বাংলাদেশের বগুড়ার এরুলিয়া এলাকায় নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে রিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে ধরে তার সঙ্গে সংসার না করার ঘোষণা করেন হিরো আলম।

আরও পড়ুন:Road Accident: ভয়ংকর! সিকিমে নিয়ন্ত্রণ হারিয়ে ১০০০ ফুট গভীর খাদে গাড়ি, ভেসে গেল ৯ পর্যটক...
সে সময় বগুড়া থেকে ঢাকায় ফিরেই রিয়া মণিকে ডিভোর্স দেবেন বলেও জানিয়েছিলেন তিনি। স্ত্রী রিয়া মণির বিরুদ্ধে হিরো আলমের অভিযোগ ছিল, তার মুমূর্ষু বাবাকে হাসপাতালে রেখে তিনি এক মাস ধরে লড়াই করছিলেন। অথচ তার স্ত্রী রিয়া মণি একদিনও খোঁজ নিতে আসেনি। শুধু তাই না বাবার মৃত্যুর পর মরদেহ দেখতেও আসেনি। এমন অবস্থায় রিয়ার মতো স্ত্রীর সঙ্গে সংসার করতে চান না বলে জানান তিনি।

রিয়া মণি হলেন হিরো আলমের তৃতীয় স্ত্রী। ২০১৭ সালে প্রথম স্ত্রী তার বিরুদ্ধে মামলা করে। তার পরে প্রথম স্ত্রীর সঙ্গে সংসার ভেঙে যায়। এরপর ২০২২ সালে দ্বিতীয় স্ত্রী দ্বিতীয় স্ত্রী মডেল নুসরাত জাহানের সঙ্গেও বনিবনা না হওয়ায় সংসার ভেঙে যায়। হিরো আলম প্রযোজিত একটি সিনেমার নায়িকা ছিলেন এই রিয়া মণি। সেখান থেকেই আলাপ। সে কারণেই দ্বিতীয় স্ত্রী মডেল নুসরাত জাহান হিরো আলমকে ডিভোর্স দেন। পরবর্তী সময়ে বিয়ে করেন হিরো আলম ও রিয়া মণি।
আরও পড়ুন:Ban On Scaling Kanchenjunga: আর চড়া যাবে না কাঞ্চনজঙ্ঘায়! পাহাড়প্রেমীদের জন্য বুকভাঙা নির্দেশ জারি করল সরকার...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)