Oscars 2026: তৃতীয়বার অস্কারের মঞ্চে প্রিয়াঙ্কা, সাদা গাউনে রেড কার্পেটে 'দেশি গার্ল'

Priyanka Chopra Custom Dior Gown Oscars 2026 Red Carpet: সাদা ডিওর গাউনে রেড কার্পেটে আগুন ঝরালেন প্রিয়াঙ্কা চোপড়া!এটি প্রিয়াঙ্কার তৃতীয় অস্কার। এদিন  লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আয়োজিত অস্কার ২০২৬-এর আসরে নিক জোনাসের হাত ধরে হাজির হন প্রিয়াঙ্কা চোপড়া।

সৌমিতা মুখোপাধ্যায় | Updated By: Mar 16, 2026, 09:11 AM IST
Oscars 2026: তৃতীয়বার অস্কারের মঞ্চে প্রিয়াঙ্কা, সাদা গাউনে রেড কার্পেটে 'দেশি গার্ল'

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আরও একবার বিশ্বমঞ্চে উজ্জ্বল ভারতের নাম। ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের (Oscars 2026) রেড কার্পেটে দাঁড়িয়ে আবারও প্রমাণ করলেন কেন তিনি ‘গ্লোবাল আইকন’। লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে আয়োজিত অস্কার ২০২৬-এর আসরে নিক জোনাসের হাত ধরে হাজির হন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। তবে শুধু অতিথি হিসেবে নয়, এ বছর অস্কারের মঞ্চে অন্যতম উপস্থাপক হিসেবেও দেখা গেল তাঁকে।

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন- Neena Gupta Pregnant: ৬৬ বছরেই মা হচ্ছেন নীনা গুপ্তা? ‘দেশ আধুনিক হচ্ছে', সত্যিটা জানালেন অভিনেত্রী নিজেই

এদিন প্রিয়াঙ্কার পরনে ছিল বিশ্ববিখ্যাত ফ্যাশন হাউস ‘ডিওর’-এর (DIOR) কাস্টম মেড একটি সাদা স্ট্র্যাপলেস গাউন। গাউনটির বিশেষত্ব ছিল এর থাই-হাই স্লিট এবং নিচের দিকে সূক্ষ্ম পালকের কাজ। কোমরের কাছে কুঁচকানো বা গ্যাদার্ড ডিটেইলিং প্রিয়াঙ্কাকে আরও আকর্ষণীয় করে তুলেছিল। সাজপোশাকে আভিজাত্য বজায় রাখতে তিনি বেছে নিয়েছিলেন হিরের নেকলেস এবং মানানসই দুল। হালকা মেকআপ আর খয়েরি-লাল লিপস্টিকে প্রিয়াঙ্কার আত্মবিশ্বাস ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে, কালো টেইলর্ড স্যুটে নিক জোনাসকেও বেশ হ্যান্ডসাম দেখাচ্ছিল।

এটি প্রিয়াঙ্কার তৃতীয় অস্কার। এর আগে ২০১৬ সালে প্রথমবার অস্কারের মঞ্চে উপস্থাপক হিসেবে দেখা গিয়েছিল তাকে। ২০১৭ সালেও র‍্যালফ অ্যান্ড রুসো-র গাউনে তিনি রেড কার্পেটে ঝড় তুলেছিলেন। মাঝে দীপিকা পাড়ুকোনও অস্কারের মঞ্চে উপস্থাপনা করে প্রশংসা কুড়িয়েছিলেন। এ বছর আবারও প্রিয়াঙ্কার ফিরে আসা ভারতীয় অনুরাগীদের জন্য অত্যন্ত গর্বের মুহূর্ত। প্রসঙ্গত, এ বছর গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসেও কে-পপ তারকা লিসার সঙ্গে পুরস্কার প্রদান করতে দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে।

আরও পড়ুন- Zubeen Garg Death Mystery: জুবিন গর্গের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র? এসআইটি তদন্তের মাঝেই মুখ খুললেন স্ত্রী

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by IIFA Awards (@iifa)

রেড কার্পেটে যাওয়ার আগে সোশ্যাল মিডিয়ায় একটি ছোট ভিডিও শেয়ার করেন দম্পতি। সেখানে প্রিয়াঙ্কাকে বেশ উত্তেজিত দেখালেও নিক মজা করে বলেন, "আমি তো গলফ খেলতে যাচ্ছি, তোমার খবর জানি না!" তাদের এই খুনসুটি ভক্তদের মুখে হাসি ফুটিয়েছে। অস্কারের এই ঝলমলে সন্ধ্যায় প্রিয়াঙ্কা ছাড়াও উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন রবার্ট ডাউনি জুনিয়র, অ্যান হ্যাথাওয়ে এবং পল মেসকালের মতো হলিউড তারকারা।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

About the Author

Soumita Mukherjee

ইংরেজিতে মাস্টার্স, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার ছাত্রী। বিনোদনের খবর করা নেহাত বিনোদন নয়, গত ১৪ বছরের সাংবাদিক জীবনে তা প্রতিষ্ঠা করেছেন।তারকাদের প্রশ্ন করাতেই সাবলীল। ভোট কভারেজ থেকে দেশ-বিদেশের সব রকমের খবর, ফিল্ড রিপোর্টিং থেকে ভয়েস ওভার, কপি লেখা থেকে ইভেন্ট-- সর্বমুখিন, সর্বত্রগামী।

...Read More

.