জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: বাবা হলেন বলিউড অভিনেতা রণদীপ হুডা। কন্যা সন্তানের জন্ম দিলেন তার স্ত্রী লিন লাইশরাম। এই খুশির খবরের কথা নেট পাড়ায় ঘোষণা করলেন দম্পতি।
Add Zee News as a Preferred Source
সোশ্যাল মিডিয়ায় তারা জানিয়েছেন, তাদের মেয়ের জন্ম এমন একটি দিনে হয়েছে, যা তাদের পরিবারের জন্য আগেই খুব গুরুত্বপূর্ণ ছিল। নবজাতকের জন্মদিন, রণদীপ হুডার বাবা, রণবীর হুডার জন্মদিনের সঙ্গে মিলে গেছে। ফলে হুডা পরিবারের জন্য এই দিনটি দ্বিগুণ আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে। দম্পতির এক ঘনিষ্ঠ জানিয়েছেন, শিশু ও মা দুজনেই সুস্থ আছে।
আরও পড়ুন: দুই বছরের দাম্পত্যের যাত্রায় নতুন বাঁক... রণদীপ-লিনের ঘরে আসছে ...
আরও পড়ুন: Randeep hooda wedding: বিয়ের পিঁড়িতে রণদীপ-লিন! প্রকাশ্যে ...
রণদীপ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করেন। যেখানে তিনি লেখেন, 'দাদু এবং নাতনিকে জন্মদিনের শুভেচ্ছা। আজ, আমি যখন বাবা হয়েছি, তোমার প্রতি আমার ভালোবাসা ও শ্রদ্ধা আরও গভীর হয়েছে, বাবা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ- লিনকে অনেক ধন্যবাদ আমাকে বাবা বানানোর জন্য ও আমাদের মেয়েকে এই পৃথিবীতে আনার জন্য। একটি ছোট্ট মেয়ে ও সারাজীবনের ভালোবাসা'।
রণদীপের সেই পোস্টে দেখা যায়, রণদীপের বাবা তার নাতনিকে কোলে নিয়েছেন। নাতনিকে দেখে হাসছেন, দাদু রণবীর হুডা। সেই পোস্টেরই দ্বিতীয় ছবিতে দেখা যায়, নবজাতকের ছোট হাত। এই পোস্টের কমেন্ট সেকশনে প্রচুর অভিনন্দন বার্তা পেয়েছে দম্পতি।
নাতনির জন্মদিন দাদুর জন্মদিনের সঙ্গে মিলে যাওয়ায়, পরিবারের জন্য এই দিনটি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)